Article By – সুনন্দা সেন

চলতি অর্থবছরে (২০২৪-২৫ অর্থবছর) এপ্রিল-সেপ্টেম্বর মার্স পর্যন্ত ইলেকট্রনিক্স এবং ফার্মা সহ ছয়টি ক্ষেত্রের জন্য উৎপাদন-সংযুক্ত প্রণোদনা বা PLI (Production Linked Incentive) প্রকল্পের অধীনে সরকার ১,৫৯৬ কোটি টাকা বিতরণ করেছে। ২০২১ সালে ভারত সরকার টেলি যোগাযোগ, সাদা পণ্য, চিকিৎসা টেক্সটাইস, অটোমোবাইল, খাদ্যপণ্য, উন্নত রসায়ন, ড্রোন ফার্মা এবং উন্নত রসায়ন সেল ব্যাটারি সহ একাধিক নির্বাচিত ক্ষেত্রের জন্য PLI স্কিম ঘোষণা করেছে। যার ব্যয় ১.৯০ লক্ষ কোটি টাকা। এবারের জন্য কত টাকা বিনিয়োগ করেছে তা সামনে এল।
মোট ১,৫৯৬ কোটি টাকার মধ্যে PLI স্কিমের অধীনে বৃহৎ আকারের ইলেকট্রনিক্স উৎপাদনের জন্য সর্বাধিক ৯৬৪ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এরপরে ফার্মা সেক্টরের জন্য ৬০৪ কোটি টাকা, খাদ্য পণ্যে ১১ কোটি টাকা, টেলিকম খাতে ৯ কোটি, কল্ক ওষুধের জন্য ৬ কোটি টাকা এবং ড্রোনের জন্য ২ কোটি টাকা বিতরণ করা হয়েছে। ২০২৩-২৪ সাল পর্যন্ত PLI স্কিমের অধিনে প্রণোদনা বিতরণ করা হয়েছে ৯,৭২১ কোটি টাকা। এছাড়া এই প্রকল্প বা স্কিমটি দেশের MSME ইকোসিস্টেমের উপর ব্যাপক প্রভাব ফেলছে। প্রতিটি খাতের নির্মিত অ্যাঙ্কর ইউনিটগুলির জন্য সমগ্র মূল্য শৃঙ্খলে একটি নতুন সরবরাহকারী ভিত্তির প্রয়োজন হবে। এই আনুষাঙ্কিক ইউনিটগুলির বেশিরভাগই MSME খাতে নির্মিত হবে।
২০২৪ সালের আগস্ট পর্যন্ত ১৪টি খাতে ১.৪৬ লক্ষ কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে। যার ফলে ১২.৫০ লক্ষ কোটি টাকারও বেশি উৎপাদন / বিক্রি বৃদ্ধি পেয়েছে। এছাড়া ৯.৫ লক্ষেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং রপ্তানি ৪ লক্ষ কোটি টাকারও বেশি হয়েছে। PLI স্কিমের অধীনে ৭৬০ টিরও বেশি আবেদন অনুমোদিত হয়েছে। তাদের নিজ নিজ প্রকল্প বাস্তবায়নকারী বিভাগগুলি ঋণ বিতরণের জন্য দায়ী। এই প্রকল্পগুলির লক্ষ্য হল মূল ক্ষেত্র এবং অত্যাধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ আকর্ষণ করা, দক্ষতা নিশ্চিত করা, উৎপাদন খাতে আকার এবং স্কেলের অর্থনীতি আনা এবং ভারতীয় কোম্পানি ও নির্মাতাদের বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক করে তোলা।




