buzywithinfoBuzy With Info
Everything About Business
Income tax

ইনকাম ট্যাক্স রিটার্ন পেতে দেরি হলে সরকার দেবে সুদ! তবে আপনাকে কী করতে হবে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা প্রত্যেকের দায়িত্ব। চলতি বছরের ITR ফাইল করার শেষ তারিখ ছিল ৩১জুলাই, ২০২৪। আয়কর দপ্তরের থেকে প্রকাশ করা এক বিবৃতি অনুসারে, চলতি বছর প্রায় ৭২% নতুন করদাতা আয়কর রিটার্ণ ফাইল জমা করেছে। পাশাপাশি পেশাদার করদাতাদের বিরাট অংশ সময়ের মধ্যে ITR দাখিল করায়, ২০২৪ সালে আয়কর রিটার্ণ দাখিল করার পাশাপাশি করের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ মূল্যায়ন বছরের জন্য ৭.২৮ কোটির বেশি আয়কর রিটার্ণ ফাইল জমা পড়েছে। 

6 2

ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন করদাতাদের একটি দল ট্যাক্স রিফান্ড পাওয়ার অপেক্ষা করছেন। এবার তাদের জন্যে সুখবর নিয়ে এলো আয়কর দপ্তর। ইনকাম ট্যাক্স রিফান্ড পেতে যদি দেরি হয়, সেক্ষেত্রে সরকারের তরফ থেকে পাবেন সুদ। অবশ্য টাকা ফেরতের পরক্রিয়া শুরু হয়ে গেছে। তার মাঝেই এমন সংবাদ পেলেন করদাতারা। তবে, এরও কিছু নিয়ম রয়েছে। 

New in article ads By Sir

ইনকাম ট্যাক্স রিফান্ড ইস্যু করতে দেরি হলে সরকার করদাতাদের সেই ট্যাক্সের টাকার উপর বিলম্বিত ট্যাক্স রিফান্ড এর সুদ প্রদান করে। তবে সরকার বারবার জানিয়েছে, আপনি যে টাকা রিফান্ড পাবেন, তার পরিমাণ যদি মোট ট্যাক্সের ১০% – এর কম হয় তাহলে আপনি সুদ পাবেন না। এর থেকে বেশি হলে সরকার ওই টাকার উপর প্রতিমাসে ০.৫% বা বার্ষিক ৬% সুদ পাবেন। আর এই সুদের টাকা আপনাকে ১ এপ্রিল থেকে ফেরত প্রাপ্তির তারিখ পর্যন্ত দেওয়া হয়ে থাকে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading