Article By – সুনন্দা সেন

সূত্র জানিয়েছে, শুক্রবার অর্থাৎ ৭ফেব্রুয়ারি, ২০২৫ কেন্দ্রীয় মন্ত্রিসভা নতুন আয়কর বিল অনুমোদন করেছে। যা ছয় দশকের পুরনো আয়কর আইনকে প্রতিস্থাপন করবে। নতুন বিলটি প্রত্যক্ষ কর আইনকে বোঝার জন্য সহজ করে তোলার এবং কোনও নতুন করের (Tax) বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে না। এতে কোনও শর্ত, ব্যাখ্যা বা দীর্ঘ সেনটেন্স থাকবে না। সূত্র আরও জানায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভা নতুন আয়কর বিল অনুমোদন করেছে। যে নতুন আয়কর বিলটি আগামী সপ্তাহে সংসদে উত্থাপন (introduced) করা হবে এবং তা সংসদের অর্থ বিষয়ক স্থায়ী কমিটিতে পাঠানো হবে।
চলমান বাজেট অধিবেশনের প্রথমবর্ষ ১৩ফেব্রুয়ারি, ২০২৫-এ শেষ হবে। অধিবেশনটি ১০ মার্চ, ২০২৫ থেকে পুনরায় বসবে এবং ৪এপ্রিল, ২০২৫ পর্যন্ত চলবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৫-২৬ সালের বাজেটে ঘোষণা করেছিলেন যে সংসদের চলমান অধিবেশনে নতুন কর বিলটি পেশ করা হবে। সীতারমন ২০২৪ সালের জুলাই মাসে পেশ হওয়া বাজেটে ১৯৬১ সালের আয়কর আইনের এক ব্যাপক পর্যালোচনার ঘোষণা করেছিলেন। আয়কর আইন পর্যালোচনার জন্য সংশ্লিষ্টদের কাছ থেকে আয়কর বিভাগ ৬,৫০০টি পরামর্শ পেয়েছে।
আইনটি পর্যালোচনা তদারকি করার জন্য এবং আইনটিকে সংক্ষিপ্ত, স্পষ্ঠ ও সহজে বোধগম্য করার জন্য CBDT একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করেছে। যা বিরোধ, মামলা-মোকদ্দমা (litigations) কমাবে এবং করদাতাদের আরও বেশি কর নিশ্চিতকরণ প্রদান করবে। এছাড়াও আয়কর আইনের বিভিন্ন দিক পর্যালোচনা করার জন্য ২২টি বিশেষায়িত উপ-কমিটি (Sub-committees) গঠন করা হয়েছে। আবার চারটি বিভাগে জনসাধারণের মতামত এবং পরামর্শ আহ্বান করা হয়েছিল বলে জানা যাচ্ছে।




