buzywithinfoBuzy With Info
Everything About Business
EPFO

দেশে আরও বাড়ল চাকরির সংখ্যা! পরিসংখ্যান প্রকাশ করল EPFO

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

চাকরি বেড়েছে দেশে সংগঠিত খাতে। জুন মাসে 19.29 লক্ষ সদস্য যোগ করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে শ্রম মন্ত্রণালয়। তথ্য বিশ্লেষণের ভিত্তিতে, গত বছরের জুনের তুলনায় সর্বমোট সংযোজিত সদস্যের সংখ্যা 7.86 শতাংশ বৃদ্ধি পেয়েছে। শ্রম মন্ত্রক জানিয়েছে, EPFO-তে যোগদানকারী সদস্য সংখ্যা বৃদ্ধির বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে কর্মসংস্থানের বর্ধিত সুযোগ, কর্মচারীদের বেনিফিট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং EPFO-এর প্রচারমূলক কর্মসূচি।

10

ডেটা অনুযায়ী 2024 জুন মাসে প্রায় 10.25 লক্ষ নতুন সদস্য যুক্ত হয়েছে EPFO-তে। যার পরিমাণ মে মাসে যুক্ত হওয়া নতুন সদস্যের চেয়ে 4.08 শতাংশ বেশি। যেখানে গত বছরের জুনের তুলনায় তা 1.05 শতাংশ বেশি। পরিসংখ্যান অনুসারে, ইপিএফওতে আধিপত্য ছিল 18-25 বছর বয়সী যুবকদের। জুনে যোগ হওয়া মোট নতুন সদস্য 59.14 শতাংশ। এই পরিসংখ্যান আগের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 

পরিসংখ্যান অনুযায়ী, সংগঠিত কর্মশক্তিতে যোগদানকারী বেশিরভাগ মানুষই যুবক। বিশেষ করে এরা সেইসব ব্যক্তি যারা প্রথমবার চাকরি পেয়েছেন। নিয়মিত বেতনভোগী কর্মীদের ডেটা অনুসারে, প্রায় 14.15 লক্ষ সদস্য EPFO ত্যাগ করেছেন এবং পরে আবার যোগ দিয়েছেন। এই সংখ্যা 2023 সালের জুনের তুলনায় বার্ষিক ভিত্তিতে 11.79 শতাংশ বেশি। এরাই সেই ব্যক্তি যারা তাদের চাকরি পরিবর্তন করেছেন এবং প্রভিডেন্ট ফান্ড তুলে নেওয়ার পরিবর্তে তাদের নতুন প্রতিষ্ঠানে স্থানান্তর করতে বেছে নিয়েছেন। 

New in article ads By Sir

লিঙ্গ ভিত্তিতে তথ্য বিশ্লেষণে দেখা গিয়েছে যে, মাসে যোগ হওয়া নতুন সদস্যদের মধ্যে প্রায় 2.98 লাখ নারী। গত বছরের জুনের তুলনায় এই সংখ্যা 5.88 শতাংশ বেশি। এছাড়াও, পর্যালোচনাধীন মাসে 4.28 লক্ষ মহিলা সদস্য যুক্ত হয়েছেন। বার্ষিক ভিত্তিতে এই পরিমাণ 8.91 শতাংশ বেশি। বেতনের তথ্যের রাজ্যভিত্তিক বিশ্লেষণ অনুসারে নেট সদস্য বৃদ্ধির হার সবচেয়ে বেশি মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট এবং হরিয়ানায়। সদস্য সংখ্যা বৃদ্ধিতে এই রাজ্যগুলির অবদান প্রায় 61.16 শতাংশ।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading