buzywithinfoBuzy With Info
Everything About Business
Modi

প্রধানমন্ত্রীও বিনিয়োগ করেছেন সরকারি স্কিমে! কত টাকার বিনিয়োগ মোদীর? আর কোন স্কিম বেছে নিয়েছেন নিজের জন্য?

পোস্ট অফিসে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত বেশ কয়েকটি স্কিম রয়েছে। যেগুলির মধ্যে একটি Scheme এ বিনিয়োগ করেছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী। আপনিও যদি চাইলেও পোস্ট অফিসের এই সরকারি স্কিমে বিনিয়োগ করতে পারেন। আজকে আমরা জানবো প্রধানমন্ত্রী কোন স্কিমে এবং কত টাকা বিনিয়োগ করেছেন। এই বিষয় গুলি জানার সাথে জানবো, ওই স্কিমে ১ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে কত টাকা রিটার্ন পাওয়া যায়?

New Add Banner1

লোকসভা ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পত্তির দিকে সকলের নজর গেছিল। সঙ্গেঁ তিনিও নিজে তাঁর নিজস্ব সম্পত্তি এবং বিনিয়োগের বিষয় সাধারণ জনগণকে জানিয়ে ছিলেন। সেই সময় সামনে আসে যে প্রধানমন্ত্রী পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC স্কিমে বিনিয়োগ করেছেন। পোস্ট অফিসের এই স্কিমে আপনারাও ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। আর NSC স্কিম বর্তমানে বিনিয়োগকারীদের ৭.৭% সুদ অফার করছে। সময়ের শেষে পোস্ট অফিসের এই স্কিমে ১০ বছর বয়সী শিশুর নামেও অ্যাকাউন্ট খোলা যায় এবং দু বা তিনজন মিলে যৌথভাবে অ্যাকাউন্ট খোলার সুযোগ পান। আর এই স্কিমে নূন্যতম ১০০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন, সর্ব্বোচ্চ বিনিয়োগের নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা নেই। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই স্কিমে ধারা ৮০ সি (80c)- এর অধীনে কর ছাড়ের সুবিধাও পাবেন।

Scheme

জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ৯.২ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। কোনো বিনিয়োগকারী যদি একই পরিমাণ অর্থ ৫ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে তিনি মোট ১৩,২১,৫১৯ টাকা রিটার্ন পাবেন। যার মধ্যে ৪,০৯,৫১৬ টাকা সুদ হিসাবে আয় করবে বিনিয়োগকারী। এবার চলুন দেখে নেওয়া যাক NSC এ ৫ বছরের জন্য কেউ যদি ১ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করার পরিকল্পনা করেন তবে নির্দিষ্ট সময় পরে আপনি প্রত্যেক মূলধনের বিপরীতে ঠিক কত টাকা পাবেন। – 

বিনিয়োগকৃত অর্থের            পরিমাণ      মোট প্রাপ্ত আয়     প্রাপ্ত সুদের পরিমাণ
১ লক্ষ টাকা১,৪৪,৯০৩ টাকা৪৪,৯০৩ টাকা
২ লক্ষ টাকা২,৮৯,৮০৭ টাকা৮৯,৮০৭ টাকা
৩ লক্ষ টাকা৪,৩৪,৭১০ টাকা ১,৩৪,৭১০ টাকা
৪ লক্ষ টাকা৫,৭৯,৬১৪ টাকা ১,৭৯,৬১৪ টাকা
৫ লক্ষ টাকা৭,২৪,৫১৭ টাকা২,২৪,৫১৭ টাকা

শেয়ার বাজার বা মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়লেও এই দুই বিনিয়োগ করলে বিনিয়োগকারীদের মূলধন ঝুঁকি, রিটার্নের ঝুঁকি সহ নানা প্রকার অনিশ্চয়তার সম্মুখীনও হতে হয়। এছাড়া শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে প্রত্যেক দিনে বাজার সংক্রান্ত খবর রাখতে হবে। মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রেও বাজার সম্পর্কে ধারণা রাখা আবশ্যক। কারণ কিছু ফান্ড ইক্যুইটিতেও বিনিয়োগ করে থাকে। তবে ব্যাংকের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে নিশ্চিত রিটার্ন পাওয়া গেলেও সুদের হার অনেকটা কম। এমন অবস্থায় আপনাদের জন্য রয়েছে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত স্কিম। আর সকল Central Government Scheme- গুলি সরকারি ব্যাংক এবং পোস্টঅফিসে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারবেন। সেখানে নিশ্চয়তার সাথে বিনিয়োগ করার সুবিধার সাথে ভালো সুদ যুক্ত রিটার্ন পেতে পারেন। আর [সরকারি স্কিম গুলির বিষয় জানতে এবং বিনিয়োগ করার বিষয় জানতে এক্ষুনি ক্লিক করুন]। 

সরকারি প্রকল্পের কোর্স

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading