buzywithinfoBuzy With Info
Everything About Business
gvtfig

দেশে রয়েছে 19 লাখ চাকরির সুযোগ! কীভাবে পাবেন? পথ দেখালো সরকার

দেশে চাকরির অভাব নেই! সোমবার লোকসভায় একথাই জানালেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে 19 লাখেরও বেশি কর্মসংস্থানের সুযোগের কথা উল্লেখ করেন তিনি। দেশের বেকারত্ব সমস্যা নিয়ে লোকসভায় প্রশ্নোত্তরপর্ব চলাকালীন কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা উত্তর দিলেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া।

7 2

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া এদিন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কর্মসংস্থান সৃষ্টির জন্য বেশ কয়েকটি প্রকল্প চালু করেছে। এখন বেকারত্বের হার 3.2 শতাংশে নেমে এসেছে বলে জানান তিনি। ভবিষ্যতে এই পরিমাণ 3 শতাংশ নীচে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন মনসুখ মাণ্ডবিয়া।

তাঁর কথায়, “যখন একটি দেশের অর্থনীতি সাত-আট শতাংশ হারে বৃদ্ধি পায়, যখন উৎপাদন খাত বৃদ্ধি পায়, পরিষেবা খাত বৃদ্ধি পায়, ক্রয়ক্ষমতাও বৃদ্ধি পায়। এসব হলে কর্মসংস্থানের সুযোগও বাড়ে। চিন্তার কিছু নেই।”

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া মনে করেন, নিয়োগকর্তারা “ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টাল’-এ 19 লাখ কাজের সুযোগ পোস্ট করেছেন। সেখানে সাধারণ মানুষ আবেদন করতে পারবেন। আপনার পরিবারের কারোও চাকরি দরকার হলে, তাদের যোগ্যতা থাকলে তারা চাকরি পাবেন। দেশে চাকরির অভাব নেই।”

New in article ads By Sir

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেন, “আগে বেকারত্বের হার ছিল ছয় শতাংশ। মোদী সরকারের অধীনে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, অনেক প্রকল্প চালু হয়েছে। বর্তমানে বেকারত্বের হার 3.2 শতাংশ। ভবিষ্যতে তা তিন শতাংশের কম হবে।”

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading