buzywithinfoBuzy With Info
Everything About Business
Bullet train

বুলেট ট্রেন প্রকল্পে আপডেট এলো সামনে; একটি সম্পন্ন হবে ২০২৯ সালে এবং আর একটি ২০২৭ সালে! কোন দুটি প্রকল্পের কথা বলা হচ্ছে জানেন?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২৩ জুলাই ভারতীয় কেন্দ্র সরকার জানিয়েছে যে মুম্বাই – আহমেদাবাদ হাই স্পিড রেল (MAHSR) প্রকল্পের কাজ দ্রুত এগোচ্ছে বলে জানা যাচ্ছে। লোকসভায় এক লিখিত জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, সিভিল স্ট্রাকচার, ট্র্যাক, বৈদ্যুতিক, সিগনাল, টেলিসংযোগ এবং ট্রেনসেট সরবরাহ সহ সংশ্লিষ্ঠ কাজগুলি সম্পন্ন হওয়ার পরেই যুক্তিসঙ্গতভাবে বুলেট ট্রেন প্রকল্পের কাজ শেষ হবে। অবশ্য ভারত সরকার প্রকল্প শেষের এক সময়সীমা নির্ধারিত করছে। আর কাজও দ্রুত গতিতে সম্পন্ন হতে দেখা যাচ্ছে। 

9

জাপানের প্রযুক্তি এবং আর্থিক সহায়তায় বাস্তবায়িত হওয়ার সাথে আশা করা হচ্ছে MAHSR-এর গুজরাট অংশটি ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। আর পুরো করিডোরটি ২০২৯ সালের ডিসেম্বর মাসের মধ্যেে প্রস্তুত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া জানা যাচ্ছে যে ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটি মহারাষ্ট্র এবং গুজরাট করিডোরে ১২টি স্টেশনকে অন্তর্ভুক্ত করবে। মন্ত্রী সংসদকে জানান যে প্রকল্পের মোট অনুমানিক ব্যয় প্রায় ১.০৮ লক্ষ কোটি টাকা। যার ৮১% তহবিল জাপান আন্তর্জাতিক সহযোগি সংস্থা (JICA) থেকে আসবে। বাকি ১৯%- রেলপথ মন্ত্রনালয় (৫০%), মহারাষ্ট্র সরকার (২৫%) এবং গুজরাট সরকার (২৫%) -এর মধ্যে ভাগ হয়ে যাবে।

৩০ জুন, ২০২৫ পর্যন্ত প্রকল্পটিতে ৭৮,৮৩৯ কোটি টাকার ব্যয় হয়েছে। বৈষ্ণব বলেন, মহারাষ্ট্রে জমি অধিগ্রহণের বিলম্বের জন্য ২০২১ সাল পর্যন্ত প্রকল্পটি প্রভাবিত হয়েছে। কিন্তু বর্তমানে প্রয়োজনীয় ১,৩৮৯.৫ হেক্টর জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, বন্যপ্রাণী, উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চল এবং বন সম্পর্কিত সমস্ত বিধিবদ্ধ ছাড়পত্রও নেওয়া হয়েছে। বৈষ্ণব আরও বলেন, ভারতজুড়ে প্রধান বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্রগুলিকে সংযুক্ত করার জন্য অন্যান্য উচ্চ-গতির রেল করিডোরের জন্য সম্ভাব্যতা অধ্যয়ন এবং বিস্তারিত প্রকল্প প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading