Article By – আস্তিক ঘোষ

দিল্লি এবং পটনার মধ্যে চালু হতে চলেছে বন্দে ভারত সম্পূর্ণ এসি স্লিপার ট্রেন। দুই শহরের মধ্যে এই রুটে ট্রেনটি যদি ভারতীয় রেল চালু করে, তবে প্রায় 1,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে মাত্র 8 ঘণ্টায়। বর্তমানে, দুটি স্টেশনের মধ্যে যে ট্রেনগুলি চলে তাতে 11 ঘণ্টা থেকে 18 ঘণ্টা সময় লাগে। বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হলে নিঃসন্দেহে বড় সময় সাশ্রয়ী পদক্ষেপ হবে যাত্রীদের জন্য। বন্দে ভারত স্লিপার সর্বোচ্চ 160kpmh গতিতে চলতে পারে।
‘আম আদমি’ ট্রেন হিসাবে চিহ্নিত করা হলেও, বন্দে ভারত স্লিপার অত্যাধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। এটি সম্পূর্ণভাবে শীতাতপ নিয়ন্ত্রিত এক্সপ্রেস। এর ভাড়া হতে পারে রাজধানী এক্সপ্রেসের মতো। বর্তমানে, রাজধানীতে তৃতীয় শ্রেণীর এসি বার্থের ভাড়া প্রায় 2,300 টাকা এবং অন্যান্য এক্সপ্রেস ট্রেনগুলিতে প্রায় 1,500 টাকা খরচ হয়।
যদিও বন্দে ভারত স্লিপার ট্রেনগুলির রুট এবং স্টেশনগুলি এখনও চূড়ান্ত করা হয়নি। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ট্রেনটি সম্ভবত রাজধানী পথ অনুসরণ করে পটনা পৌঁছানোর আগে কানপুর, ডিডি উপাধ্যায় জংশন এবং দানাপুরে স্টপেজ দিতে পারে। তবে অন্য রুট দিয়েও যেতে পারে। যেমন – আরা, বক্সার এবং ডিডি উপাধ্যায় স্টেশন দিয়ে যেতে পারে এই ট্রেন।
বন্দে ভারত স্লিপার 800 কিলোমিটার থেকে 1,200 কিলোমিটার দূরত্বের রুটে চালানো হবে। দিল্লি-পটনা রুট ছাড়াও, এটি মহারাষ্ট্রের ইউপির বেরেলি থেকে মুম্বই পর্যন্ত চালানোর সম্ভাবনা রয়েছে।বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ারকার সংস্করণে 8টি কোচ এবং মোট 530টি আসন রয়েছে। তবে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসে 16টি কোচ এবং 823টি আসন থাকবে বলে খবর।




