সরকার প্রতি ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার সংশোধন করে। 2024 সালের এপ্রিল-জুন ত্রৈমাসিকের জন্য, ভারত সরকার পোস্ট অফিস স্কিমের সুদের হার জানুয়ারি-মার্চ 2023 ত্রৈমাসিকের মধ্যে থাকা হার অপরিবর্তিত রেখেছে।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) হল কিছু জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প।

তবে এই সব প্রকল্পের বিভিন্ন ধরনের লাভ থাকা সত্বেও, সব কটি স্কিমে আপনি সমান রিটার্ন পাবেন না। এর মধ্যে কিছু ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে পোস্ট অফিস, তথা ভারত সরকার বেশি সুদের হার অফার করে থাকে।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), উভয় স্কিমেই ভারত সরকার 2024 সালের এপ্রিল-জুন ত্রৈমাসিকে 8.2 শতাংশ হারে সুদ অফার করছে। তবে আপনার মনে রাখতে হবে যে সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) -এ আপনি বাৎসরিক হিসাবে সুদ পান।
আর সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) -এ আপনি ত্রৈমাসিকের হিসাবে সুদ পান। তবে এই দুটি ছা়ড়াও পোস্ট অফিসের আরও বেশ কিছু দারুণ স্কিম রয়েছে যাতে আপনি 7.5 শতাংশ থেকে 7.7 শতাংশ পর্যন্ত সুদের হার পেতে পারেন।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) -এ আপনি 7.7 শতাংশ পর্যন্ত সুদের হার পেতে পারেন। অপরদিকে, পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে আপনি 7.5 শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন। হিলা সম্মান সেভিংস সার্টিফিকেট ও পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) -এও ভালো হারে সুদ অফার করা হচ্ছে।



