buzywithinfoBuzy With Info
Everything About Business
GST Council

GST সংস্কারের পর কোন কোন সেক্টর লাভবান এবং বিনিয়োগকারীদের জন্য এর অর্থ কী? জানুন বিশেষজ্ঞদের মতামত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে আয়োজিত GST কাউন্সিলের বৈঠক এক দিনের মধ্যে তার গুরুত্বপূর্ণ সীদ্ধান্ত গঠন করেছে। যেখানে ১২% এবং ২৮% GST স্ল্যাব বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে আবার ৪০%-এর বিশেষ স্ল্যাব গঠনও হয়েছে। বেশকিছু বিভাগের পণ্য বা পরিষেবা শূণ্যে নামিয়ে আনা হয়েছে। শিক্ষা ক্ষেত্রের উপকরণেও GST অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে কাউন্সিল। আর এই সংস্কার বা পরিবর্তনে ভারতীয় শেয়ার বাজারেও তাৎক্ষনিক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। আজকের দুপুরের ট্রেডিং সেশনে BSE সেনসেক্স ০.৩৫% বা ২৭৭.৯৮ পয়েন্ট বৃদ্ধির সাথে ৮০,৮৪০.৫১-এ লেনদেন করছে। অন্যদিকে ৬২.৭০ পয়েন্ট বা ০.২৫% বৃদ্ধির সাথে নিফটি৫০ ২৪,৭৭৯.৩৫- এ ট্রেড করছে। 

July 18 New in article ads By Sir

GST কাউন্সিলের বৈঠকের পর সবচেয়ে লাভবান সেক্টরগুলির মধ্যে হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স সহ মেডিক্যাল কিছু ইনস্ট্রুমেন্টসসের কর হার শূণ্যে নেমেছে। চাষ, শিক্ষা, নিত্য প্রয়োজনীয় পণ্যসহ ডেয়ারি ফ্রেশ প্রোডাক্টেও উল্লেখযোগ্য GST হ্রাস দেখা গেছে। বেশকিছু সেক্টর আরও লাভবান হয়েছে। আর সেগুলি হল: 

  1. অটোমেটিভ সেক্টরে লাভ উল্লেখযোগ্য ভাবে দারুণ হয়েছে ছোট গাড়ির ক্ষেত্রে এবং 350 CC- এর নিচের টু-হুইলারের ক্ষেত্রে ২৮% GST কমে ১৮%-এ দাঁড়িয়েছে। যা চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে, এটি TVS, মারুতি ইত্যাদির জন্য ইতিবাচক। এদিকে SUV-এর ৫০% কর কমে ৪০% করা একটি আশ্চর্যজনক ঘটনা। 
  1. দ্বিতীয় বৃহত্তম সুবিধাভোগী হলো FMCG সেক্টর, যা প্রত্যাশার চেয়েও বেশি স্বস্তি পেয়ছে। কারণ প্রায় সকল খাদ্যদ্রব্যের GST হার ১৮% / ১২% থেকে কমিয়ে ৫%- এ এসেছে। ডেইলি বা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পণ্যের দাম ১৮% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। 
  1. GST হ্রাসের ক্ষেত্রে সিমেন্ট খাতও রয়েছে এগিয়ে। ২৮% থেকে ১৮%-এ নামিয়ে আনা অর্থাৎ ১০% GST ডিডাকশন দীর্ঘদিনের বিনিয়োগের ক্ষেত্রে উদ্বেগ দূর করবে। 

বাজারের ইতিবাচক প্রতিক্রিয়া প্রতিফলিত করে যে বিনিয়োগকারীরা বিশ্বাস করেছেন যে GST হার কমে বেশ কিছু ক্ষেত্রে বৃদ্ধি লক্ষ্য করা যেতে পারে। এছাড়া উৎসবের মরশুমের এগিয়ে আসার সাথে জেফরিস আশা করছেন যে উৎসবের চাহিদা ইতিবাচকভাবে বৃদ্ধি পাবে। অবশ্য সেপ্টেম্বরে বেশকিছু নেতিবাচক চাহিদা প্রবাহের কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রত্যাশিত ভোগ বৃদ্ধি (Consumption Uplift) সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর বহুমুখী প্রভাব ফেলতে পারে। আর যদি কোম্পানিগুলি দ্রুত গ্রাহকদের সুবিধা প্রদান করে এবং সম্পন্ন করে কাজ, তবে এই পদক্ষেপ আরও লাভবান হিসাবে প্রতিষ্ঠিত হবে। এছাড়া FMCG, অটো সেক্টর থেকে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে চাহিদা এবং প্রত্যাশা দুই বেশি বিশেষজ্ঞদের।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading