buzywithinfoBuzy With Info
Everything About Business
Indian Railway

ভারতীয় রেলওয়ে কী IRCTC ওয়েটিং টিকিটের বাতিলিকরণ চার্জ কাট করবে? জেনে নিন এই বিষয় রেলমন্ত্রীর মতামত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতীয় রেলওয়ে কনফার্ম, ওয়েটিং বা RAC যেকোনো টিকিট বাতিল করলে বাতিলিকরণ চার্জ দিতে হয়। আর চার্জেস নির্ভর করে টিকিটের বিভাগ এবং ট্রেনের টাইমের ঠিক কতক্ষণ আগে আপনি টিকিট বাতিল করছেন তার উপর। কারণ এসি ফার্স্ট ক্লাস, এসি চেয়ার কার, সেকেন্ড ক্লাস বা স্লিপার ক্লাসের টিকিটের দাম ভিন্ন হয়। ট্রেনের সময়ের ৪৮ ঘন্টা আগে যদি টিকিট বাতিল করেন, তবে তার বাতিলিকরণ বা ক্যান্সেলেশন চার্জ কত হয়? তা নীচে উল্লেখ করা হল:-

  1. এসি ফার্স্ট ক্লাস / এক্সিকিউটিভ ক্লাসের জন্য ২৪০ টাকা।
  1. এসি টু টায়ারের জন্য ২০ টাকা। 
  1. এসি ৩ – টায়ার / এসি চেয়ার / এসি – ৩ ইকোনমির জন্য ১৮০ টাকা।
  1. সেকেন্ড ক্লাসের জন্য ৬০ টাকা।
7 3

তবে যদি ট্রেন ছাড়ার সময়ের ১২ ঘন্টার আগে বা ৪৮ ঘন্টার পরে বাতিল করেন সেক্ষেত্রে টিকিটের দামের উপর সর্বনিম্ন ২৫% বাতিল করা চার্জ প্রযোজ্য। ১২ ঘন্টার কম এবং ৪ ঘন্টার আগে পর্যন্ত বাতিলিকরণ চার্জ প্রত্যেক বিভাগের টিকিটের দামের ৫০%। RAC বা ওয়েটিং তালিকাভুক্ত টিকিটগুলির জন্য যখন ইচ্ছে করতে পারেন। তবে তা ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে করা আবশ্যক।

এবার প্রশ্ন হলো কেন্দ্র সরকার কী ওয়েটিং লিস্টের টিকিটের জন্য ট্রেন বাতিলের চার্জ কাট বা মুকুব করবে? সংসদে এই বিষয়ে নানা প্রশ্নও ওঠে। আর সেগুলির উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, মন্ত্রক সমস্ত ওয়েটিং লিস্টের টিকিটের উপর ক্লার্কেজ চার্জ ধার্য করে। আর বাতিলকরণ থেকে উৎপন্ন রাজস্ব রেলের রক্ষণাবেক্ষণ এবং অপারেশনাল ব্যয়গুলি কভার করার জন্য ব্যবহৃত হয়। রুলস ২০১৫- এর অনুযায়ী IRCTC ওয়েবসাইটের টিকিট উপর ক্লার্কেজ চার্জ ধার্য করা হয়। আপাতত আলাদা করে ওয়েটিং লিস্টের টিকিটের বাতিলিকরণ চার্জ মুওকুব বা কাটের কথা কিছুই ভাবছে না ভারতেয় রেল। কারণ বিষয়টি তারা আলাদাভাবে গণনা করেন না।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading