buzywithinfoBuzy With Info
Everything About Business
Nirmala Sitharaman

২২ সেপ্টেম্বর থেকে বীমা প্রিমিয়ামের জন্য দিতে হবে শূণ্য GST; এর মাধ্যমে পলিসিধারকরা কীভাবে দ্রুত সুবিধা পেতে পারেন?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

GST কাউন্সিল সম্প্রতি ব্যক্তিগত জীবন ও স্বাস্থ্য বীমা প্রিমিয়ামের GST ১৮% থেকে শূণ্যে নামিয়ে আনার ঘোষণা করে। যা ২২ সেপ্টেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে। এটি পুনর্বিমা (Reinsurance) খরচের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যা বীমা ইন্ডাস্ট্রির মূল্য নির্ধারণের চাপ কমাতে সাহায্য করবে। শূণ্য GST ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চলতি মাসের শেষের দিকে কার্যকর হলেও বীমাকারী এবং অনলাইন প্ল্যাটফর্মগুলি বলছে যে গ্রাহকদের উপকৃত হওয়ার জন্য ওই অব্দি অপেক্ষা করতে হবে না। তারা GST পরিশোধ না করেই তাদের পলিসি কিনতে পারবেন। তবে তাদের কভারেজ কার্যকর হওয়ার তারিখ থেকেই শুরু হবে। ইন্ডাস্ট্রি এক্সিকিউটিভ বলেছেন, আন্ডাররাইটিং এবং পলিসি ইস্যুতে সময় লাগতে পারে।

July 18 New in article ads By Sir

স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্সুরেন্সের MD এবং CEO অনন্য রায় বলেন, স্বাস্থ্য বীমা প্রিমিয়ামের উপর GST ছাড় একটি যুগান্তকারী সংস্কার। যা লক্ষ লক্ষ ভারতীয়ের জন্য সুরক্ষা আরও সাশ্রয়ী এবং সহজলভ্য করে তুলবে। ২২ সেপ্টেম্বর, থেকে সংস্কারগুলি কার্যকর হলেও স্টার হেলথ এবং মধ্যস্থতাকারীরা একত্রিত হয়েছে, নিশ্চিত করার জন্য যাতে গ্রাহকদের অপেক্ষা করতে না হয়। এখন থেকেই গ্রাহকরা GST প্রদান না করেই তাদের স্বাস্থ্য বীমা পলিসি কিনতে পারবেন এবং তাদের কভারেজ নির্ধারিত তারিখ থেকে কার্যকর হবে। পাশাপাশি পলিসি ক্রয় সংক্রান্ত দ্বন্দ্ব দূর করার প্রচেষ্টা রয়েছে বীমা কোম্পানি ও মধ্যস্থতাকারীরা। PB ফিনটেক জয়েন্ট গ্রুপের CEO সর্ববীর সিং বলেন, স্বাস্থ্য এবং মেয়াদী (term) বীমা প্রিমিয়ামের উপর GST ১৮% থেকে কমিয়ে ০% করার সরকারের সিদ্ধান্ত একটি প্রগতিশীল সংস্কার।

তবে শিল্প বা ইন্ডাস্ট্রি প্রতিনিধিরা মুলতুবি থাকা উদ্বেগগুলিও তুলে ধরেন। সূত্রের খবর, সরকারের সাথে যোগাযোগ করার। লাইফ ইনস্যুরেন্স কাউন্সিল ভারতের বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ বা IRDAI-এর সাথে দেখা করে সহায়তা চাইবে বলে আশা করা হচ্ছে। তাদের দাবির মধ্যে রয়েছে GST পরিবর্তনগুলিকে পূর্ববর্তী সময়ের পরিবর্তের সম্ভাব্য করা এবং পুনর্নবীকরণ প্রিমিয়ামের উপর ইনপুট ট্যাক্স ক্রেডিট বা ITC-এর অনুমোদন। এদিকে বীমাকারীরা বলছেন যে পুনঃবীমা অব্যাহতি পেলেও, কমিশন ব্যয় করযোগ্য (taxable) রয়ে গেছে। যা একটি বিপর্জস্ত (inverted) কর কাঠামো তৈরি করে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading