Article By – সুনন্দা সেন

গত কয়েক বছরে বৈশ্বিকভাবে বিনিয়োগের অন্যতম একটি সেরা বিকল্প হয়ে উঠেছে বিটকয়েন। তাই বিটকয়েনের ভালো পারফর্ম্যান্স দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্য এর পাশাপাশি অন্যান্য ক্রিপ্টোর অল্টকয়েনগুলির ক্ষেত্রেও ভালো পারফর্ম্যান্স দেখতে পাওয়া যাচ্ছে। ভারতীয় বিনিয়োগকারীদের মধ্যেও ক্রিপ্টো ইনভেস্টমেন্টের প্রতি আগ্রহ বাড়ছে। গত সাত দিনে বিটকয়েনে রেকর্ড উত্থান লক্ষ্যণীয় হয়েছে। যা দেখে বিশ্বব্যাপি বিনিয়োগকারীরা বিনিয়োগ বাড়িয়েছে। এমনকি গত সাত দিনে ক্রিপ্টো মার্কেটে বিপুল অংকের অর্থ বিনিয়োগ করেছেন ভারতীয় বিনিয়োগকারীরা।
এক সংবাদ মাধ্যমের সূত্র অনুসারে, অনুমানিকভাবে গত সাত দিনে শীর্ষস্থানীয় ভারতীয় এক্সচেঞ্জ Coin DCX, Coin Switch, Mudrex এবং Zebpay –এ মোট ১৫০ থেকে ২০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ আসতে দেখা গিয়েছে। CoinDCX –এর পক্ষ থেকে জানানো হয়েছে জুলাই মাসে এই এক্সচেঞ্জ প্ল্যাটফর্মটির দৈনিক ট্রেডিং ভলিউমে ৪০% বৃদ্ধি পেয়েছে। Mudrex –এর তরফে জানানো হয়েছে যে, গত সপ্তাহে এটির ট্রেডিং ভলিউম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। মূলত টায়ার-II ও টায়ার-III শহরগুলিতে নয়, আরবান এলাকা থেকেও বিনিয়োগ আসতে লক্ষ্য করা গেছে। আর ZebPay –এর সাপ্তাহিক ট্রেডিং ভলিউমেও গড়ে ৭৫% বৃদ্ধি পেয়েছে।
ট্রেডিংয়ের ক্ষেত্রে বর্তমানেও বিটকয়েন ও ইথেরিয়ামের আধিপত্য বজায় রয়েছে। সাথে Pengu এবং Bananas31 –এর মতো মিম টোকেনগুলির ক্ষেত্রেও ভলিউমে তীব্র বৃদ্ধি দেখতে পাওয়া গিয়েছে। বিনিয়কারীরাও ক্রিপ্টো মার্কেটে বিনিয়োগ করার জন্য বিকল্প খুজছেন। CoinDCX এর ফাউন্ডিং পার্টনার Mridul Gupta জানিয়েছেন, “সবচেয়ে চমকপ্রদ বৃদ্ধি দেখতে পাওয়া গিয়েছে জুলাই মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে। এই সময়ে বিটকয়েনের দাম ১১,৬০০০ মার্কিন ডলার অতিক্রম করে গিয়েছিল।
বিনিয়োগকারীদের বর্তমানে এই ক্রিপ্টোকারেন্সিটির প্রতি দৃষ্টিভঙ্গি খুব ইতিবাচক। এটি দেখে Mudrex–এর সহ প্রতিষ্ঠাতা এবং সিইও Edul Patel জানিয়েছেন, স্বল্পমেয়াদে বিটকয়েন ১৪০০০০ মার্কিন ডলারের উচ্চ সীমা অতিক্রম করে যেতে পারে। এই বৃদ্ধির কারণেই খুচরা বিনিয়োগকারীদের পাশাপাশি উচ্চ মূল্যের ইনভেস্টরদের ট্রেডিংয়ে অংশগ্রহণ বাড়তে দেখা যাবে।




