Article By – সুনন্দা সেন

অর্থ মন্ত্রণালয় ৩০ সেপ্টেম্বর ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর- ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট, NSC, PPF, SCSS, KVP, POMIS, সুকন্যা সমৃদ্ধি, পোস্ট অফিস টাইম ডিপোজট এবং রেকারিং ডিপোজিটের সুদের হার ঘোষণা করবে। জুন মাসে টানা ষষ্ঠ প্রান্তিকে PPF এবং NSC সহ বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প (small saving schemes)-এর সুদের হার অপরিবর্তিত রেখেছিল সরকার। অর্থমন্ত্রি নির্মলা সীতারমণ এবং অর্থমন্ত্রণালয় জানায়, ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ১ জুলাই থেকে একই থাকবে। তবে ৩০ সেপ্টেম্বর সুদের হার নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
দ্বিতীয় ত্রৈমাসিকে আজ পর্যন্ত অর্থাৎ ২৪ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত সরকারি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির হার এক বছরের বেশি সময় ধরে এক রয়েছে। আর বর্তমান সুদের হার হলো:
- সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY): কন্যা সন্তানদের আর্থিক সুবিধার জন্য তৈরি SSY স্কিমটি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত গ্রাহকদের বার্ষিক ৮.২% আকর্ষনীয় সুদের হার প্রদান করছে।
- সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS): বয়স্ককালের কথা মাথায় রেখে পরিকল্পিত SCSS স্কিমটি গ্রাহকদের বর্তমানে বার্ষিক ৮.২% সুদের হার অফার করছে।
- পোস্ট অফিস মান্থলী ইনকাম স্কিন (POMIS): যারা রেগুলার ইনকাম আশা করে সঞ্চয় বা বিনিয়োগ থেকে তাদের জন্য POMIS। স্কিমটি এই পর্যন্ত গ্রাহকদের বার্ষিক ৭.৪% সুদের হার অফার করছে।
- পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF): এটি হল দীর্ঘ মেয়াদী সঞ্চয় প্রকল্প, বর্তমানে PPF তার গ্রাহকদের বার্ষিক ৭.১% সুদের হার অফার করছে।
- কিষান বিকাশ পত্র (KVP): ১ এপ্রিল, ২০২৩ সাল থেকে কিষাণ বিকাশ পত্র (KVP)-এর সুদের হার বার্ষিক ৭.৫%-এ অপরিবর্তিত রাখা হয়েছে।




