Article By – আস্তিক ঘোষ

অগাস্টে বাড়ল খুচরা মুদ্রাস্ফীতি। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের লক্ষ্যমাত্রার চার শতাংশের মধ্যে সামান্য বেড়ে 3.65 শতাংশ হয়েছে। কনজিউমার প্রাইস ইনডেক্সের ভিত্তিতে খুচরা মুদ্রাস্ফীতি জুলাই 2024-তে ছিল 3.6 শতাংশ। গত পাঁচ বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন স্তরে এসে পৌঁছায় আগস্টে খুচরা মুদ্রাস্ফীতি। গত বছরের অগাস্টে তা ছিল 6.83 শতাংশ। অগাস্টে গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতির হার ছিল 4.16 শতাংশ এবং শহরাঞ্চলে ছিল 3.14 শতাংশ। একই সময়ে, জুলাই মাসে শিল্প উৎপাদন বৃদ্ধির গতি কমেছে 4.8 শতাংশে।
জাতীয় পরিসংখ্যান অফিস অনুসারে, খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতি জুলাইয়ে 5.42 শতাংশ থেকে অগাস্টে সামান্য বেড়ে 5.66 শতাংশ হয়েছে। খুচরা মুদ্রাস্ফীতির হার দুই শতাংশের পরিবর্তনের সঙ্গে চার শতাংশে রাখার জন্য রিজার্ভ ব্যাঙ্ককে দায়িত্ব দিয়েছে সরকার। একই সময়ে, চলতি বছরের জুলাই মাসে খনি ও উৎপাদন খাতের দুর্বল পারফরম্যান্সের কারণে দেশের শিল্প উৎপাদনের (আইআইপি) প্রবৃদ্ধি কমেছে 4.8 শতাংশ। শিল্প উৎপাদনের সূচকের (IIP) পরিপ্রেক্ষিতে জুলাই 2023-এ 6.2 শতাংশ বৃদ্ধি পেয়েছে কারখানার আউটপুট।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে দেশের শিল্প উৎপাদন সূচক বেড়েছে 4.8 শতাংশ। তথ্য অনুসারে জুলাই মাসে উৎপাদন খাতের উৎপাদন বেড়েছে 4.6 শতাংশ। এক বছর আগের একই মাসে তা 5.3 শতাংশ বৃদ্ধি পায়। 2024 সালের জুলাই মাসে খনি খাতের প্রবৃদ্ধি ছিল 3.7 শতাংশ। একই সময়ে 7.9 শতাংশ বৃদ্ধি রেকর্ড করা হয়েছে বিদ্যুৎ উৎপাদনে। দেশের শিল্প উৎপাদন চলতি অর্থবছরের প্রথম চার মাসে (এপ্রিল-জুলাই) 5.2 শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। এক বছর আগের একই সময়ে তা ছিল 5.1 শতাংশ।




