Article By – আস্তিক ঘোষ

সেপ্টেম্বরে দাম বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। আর ঠিক এই কারণেই মাসের মুদ্রাস্ফীতির ধাক্কা খেল সাধারণ মানুষ। শুধু তাই নয়, বদলে গেল পাঁচ পাঁচটি নিয়ম। ক্রেডিট কার্ডের নিয়মকানুন থেকে সরকারি-বেসরকারি কোম্পানির নিয়মে পরিবর্তন করা হয়েছে। সবই রয়েছে এই তালিকায়। মাসের একটি নির্দিষ্ট তারিখ থেকে এই নিয়মগুলিতে পরিবর্তন আনা হয়। এই নিয়মগুলি সম্পর্কে জানা সকলের জন্য গুরুত্বপূর্ন।
এখন থেকে নতুন দামে কিনতে হবে এলপিজি সিলিন্ডার। 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 39 টাকা বেড়েছে। এই বৃদ্ধির পরে, দিল্লিতে 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে 1691.50 টাকা হয়েছে। রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। 14.2 কেজি গার্হস্থ্য সিলিন্ডার পুরোনো দামে অর্থাৎ মাত্র 803 টাকায় পাওয়া যাচ্ছে।
এছাড়া আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বিনামূল্যে আধার আপডেটের সময়। জনগণকে তাদের পরিচয় ও ঠিকানার নথি সময়মতো আপডেট করে রাখার জন্য আবেদন করেছে UIDAI। সিএনজি-পিএনজি এবং এভিয়েশন ফুয়েলের দামের পরিবর্তন এসেছে। পরিবহন খরচ, বিশেষ করে বিমান ভ্রমণকে প্রভাবিত করবে এই পরিবর্তনগুলি। দাম বাড়লে তাদের পরিবহন খরচও বাড়বে।
আজ থেকে ভুয়ো কল এবং ভুয়ো বার্তা নিষিদ্ধ করা হবে। কিছু সময় আগেই টেলিকম সংস্থাগুলিকে ভুয়ো কল এবং ভুয়ো বার্তা রোধ করার নির্দেশ দিয়েছিল ট্রাই। ফেক কল এবং মেসেজ বন্ধ করতে আবারও কড়া নির্দেশিকা জারি করল TRAI।




