জুন মাসে পাইকারি মূল্যস্ফীতি (Wholesale Inflation) ১৬ মাসের সর্বোচ্চ ৩.৪% পৌঁছেছে। যা মে মাসে ২.৬% ছিল। ১৫ জুলাই, ২০২৪ তারিখে সরকার দ্বারা প্রকাশিত তথ্যানুযায়ী, পাইকারি মূল্যস্ফীতি আগের ত্রৈমাসিকের ৭.৪%- এর তুলনায় ৮.৭% বেড়েছে। আর এই মূল্যস্ফীতিতে অবদান রেখে খাদ্যের বা খাদ্যপণ্যের ক্রমবর্ধমান দাম।
অবশ্য ১২ জুলাই প্রকাশিত তথ্যতে বলা ছিল যে, চার মাসের ব্যবধানে ভোক্তাদের মূল্যস্ফীতি ৫%- এর বেশি বেড়েছে। আর তা অবদান রেখেছে খাদ্য মূল্যস্ফীতি-এ। যে কারণে আগের মাসে ৮.৬% থেকে বেড়ে জুন মাসের খাদ্য মূল্যস্ফীতি ৯.৪%- এ দাঁড়িয়েছে। যেখানে আলু আর পিঁয়াজের মূল্যস্ফীতি ৫০% বৃদ্ধি পেয়েছে।
বিশেষজ্ঞ মহলের ধারণা, বাজারের বিভিন্ন প্রকারের মূল্যস্ফীতি কেন্দ্রীয় ব্যাংক RBI- কে তার লক্ষ্য পৌঁছাতে বাধা প্রদান করছে। যার ফলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) আগস্ট মাসের বৈঠকে চান নবম করের জন্য রেপো রেট ৬.৫%- এ স্থির রাখতে পারে।
Article By – সুনন্দা সেন






