buzywithinfoBuzy With Info
Everything About Business
Silver

ভারতে শীঘ্রই রুপোর দাম কেজি প্রতি ১ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে! কীসের কারণে ধাতুটির মূল্যে এই উর্দ্ধগতি?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ইতিমধ্যেই ভারতে রুপোর দাম কেজি প্রতি ৯০,০০০ টাকা ছাড়িয়েছে। বিশ্লেষকরা আশা করছেন যে শীঘ্রই ধাতুটির দাম কেজি প্রতি ১ লাখ টাকা ছাড়িয়ে যাবে। শুক্রবার (২০,সেপ্টেম্বর, ২০২৪)- এর বিশ্ববাজারে রুপোর দাম আউন্স প্রতি ৩১ ডলারে পৌঁছেছে। রুপোর দাম একটি দুর্বল মার্কিন ডলার এবং রেকর্ড উচ্চ সোনার দাম সহ বিভিন্ন কারণের সংমিশ্রণ দ্বারা চালিত হয়। সম্প্রতি এই দুটিই বিষয়টি রুপোর মূল্যের উর্ধ্বমুখী গতিকে শক্তিশালী সমর্থন প্রদান করছে। কেবল মূল্য নয় রুপোর চাহিদাও বেড়েছে। আর সেটা বোঝা যাচ্ছে চলতি বছরের ভারতের রুপোর আমদানি দেখে। যা তার আগের মাসের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে।

10

২০২৪ সালের আগস্ট মাসে রুপোর আমদানি মূল্য বেড়ে ১১,০০০ কোটি টাকা হয়েছে। যা তার আগের বছরের আগস্ট মাসে মাত্র ১,৩০০ কোটি টাকা ছিল। আমদানি বৃদ্ধি রুপোর জন্য অভ্যন্তরীন চাহিদাকে শক্তিশালী করে। কারণ ভোক্তা এবং বিনিয়োগকারী মুদ্রাস্ফীতি ও মুদ্রার ওঠানামার বিরুদ্ধে হেজ (ঝুঁকি কমানো) করতে চান। ধারণা করা হচ্ছে ২০২৪ সালের রুপোর বিশ্বব্যাপী চাহিদা সর্বকালের সর্বোচ্চ ১.২১ বিলিয়ন পৌঁছাবে। আর এই চলমান সরবরাহ – চাহিদা ভারসাম্যহীনতা (imbalance) রুপোর দামের উপর উর্ধ্বমুখী চাপ বজায় রাখবে। 

চলুন বিশ্বের আর্থিক প্রতিষ্ঠানগুলির রুপোর দৃষ্টির ভঙ্গি কেমন রেখেছে তা জেনে নেওয়া যাক।–

  1. UBS ২০২৪ সালের শেষ নাগাদ রুপোর দাম প্রতি আউন্স ৩৪-৬ ডলারে মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে। 
  1. সিটি আগামী ১২ মাসে রুপোর দাম প্রতি আউন্সে ৩৫-৩৮ ডলারের বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। 
  1. JP মরগান আশা করে যে ২০২৫ সালে রুপোর দাম গড়ে ৩৬ ডলার প্রতি আউন্স হবে। 
  2. মতিলাল ওসয়ালের ধারণা রুপোর দাম মাঝারি থেকে দীর্ঘমেয়াদে কেজি প্রতি ১ লাখ টাকা থেকে সম্ভাব্য ১.২ লাখ টাকায় পৌঁছাতে পারে।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading