buzywithinfoBuzy With Info
Everything About Business
Oil Price Hike

ব্যারেল প্রতি তেলের দাম ২০ ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে! কেনো এমন মন্তব্য গোল্ডম্যান স্যাক্সের? জানুন আপনিও

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের দেশগুলি পৃথিবীর সকল প্রান্তে অপরিশোধিত তেল রপ্তানি করে থাকে। যার মধ্যে রাশিয়ান তেলে পশ্চিমী দেশগুলি দ্বারা নিষেধাজ্ঞা জারি করার পর অনেক দেশ মধ্যপ্রাচ্য এবং মার্কিন তেলের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিশেষত ইরানের অপরিশোধিত তেলের ক্রয় বেড়েছে। তবে এই সময় অবস্থান অন্য। তাই গোল্ডম্যান স্যাক্স জানিয়েছে যে আগামী অর্থবছরে ব্যারেল প্রতি তেলের দাম ২০ ডলার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। 

6 2

ইসরায়েল এরপরে হামলা করতে পারে ইরানের অপরিশোধিত তেল উৎপাদন কেন্দ্রগুলিতে। এমন অবস্থায় অপরিশোধিত তেলের উৎপাদন হ্রাস পেতে পারে। যে কারণে গোল্ডম্যান স্যাক্স অনুমান করছে তেলের দাম বাড়বে। এছাড়া এই বিষয়ে আরও আতঙ্ক বাড়ার পেছনে কারণ হলো মার্কিন অশোধিত ফিউটারের ৫% পর্যন্ত মূল্য বৃদ্ধি এবং এই বৃদ্ধি ৪ অক্টোবর পর্যন্ত অব্যাহত রয়েছে। গোল্ডম্যান স্যাকসের গ্লোবাল কমোডিটি রিসার্চের সহ-প্রধান ড্যান স্ট্রুয়েভেন বলেছেন যে ইরানি উৎপাদনে প্রতিদিন ১ মিলিয়ন ব্যারেল কমলে প্রতি ব্যারেল তেলের দাম প্রায় ২০ ডলার বাড়িয়ে দিতে পারে।

5

অবশ্য সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো প্রধান OPEC+ সদস্যরা যদি উৎপাদন ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেয়, তাহলে দাম বৃদ্ধি প্রতি ব্যারেল ১০ ডলারের কম হতে পারে। মূলত মার্কিন উৎপাদন বৃদ্ধি এবং চীন থেকে মন্থর চাহিদার কারণে তেলের বাজারে ওঠা – নামা এবং মূল্যবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এর বাদে গত বছরের ৭অক্টোবর ইসরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকে, তেলের বাজারে সীমিত ব্যাঘাত ঘটেছে। তবে সাম্প্রতিক ঘটনাগুলো বাজারের মনোভাব বদলে দিয়েছে। তবে মার্কিন তেলের চাহিদা আগের তুলনায় বিগত তিন দিনে বৃদ্ধি পেয়েছে। 
ইরান বিশ্ব তেল বাজারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন প্রায় ৪ মিলিয়ন ব্যারেল উৎপাদন করে।  ইসরায়েল যদি ইরানের তেলের অবকাঠামোকে লক্ষ্য করে, তাহলে বিশ্বের তেল সরবরাহের প্রায় ৪% ঝুঁকির মুখে পড়তে পারে। বিশ্লেষকরা বিশেষ করে খার্গ দ্বীপ নিয়ে উদ্বিগ্ন, যা ইরানের অশোধিত রপ্তানির ৯০% জন্য দায়ী। আর ঠিক এই কারণে বুধবার প্রকাশিত একটি নোটে, ফিচ সলিউশনের BMI বলেছে যে পূর্ণ-স্কেলে যুদ্ধ শুরু হলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে এবং হরমুজ প্রণালী প্রভাবিত হলে দাম সম্ভবত ব্যারেল প্রতি ১৫০ ডলার বা তার বেশি হতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading