buzywithinfoBuzy With Info
Everything About Business
Gold

আগামী সপ্তাহে সোনার দাম কী ১ লাখ টাকায় পৌঁছাবে? বিশ্বব্যাপী সোনার দামের বৃদ্ধিতে জানুন বিশেষজ্ঞদের মতামত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বিশ্বব্যাপী সুরক্ষার দিকে যাত্রা শুরুর মধ্যে ভারতের সোনার দাম রেকর্ড মাত্রায় উন্নীত হয়েছে। প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট বা 24K সোনার দাম ৯৩,০০০ টাকা ছাড়িয়ে গেছে। ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় এবং সুদের হার কমানোর প্রত্যাশা এই উত্থানের পেছনে রয়েছে। স্প্রট অ্যাসেট ম্যানেজমেন্টের সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার রায়ান ম্যাক ইন্টায়ারের মতে, কেন্দ্রীয় ব্যাংকের ক্রয়, বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার সাথে বিশেষ করে ট্রাম্পের আগ্রাসী শুল্ক পরিকল্পনা সোনার দামকে শক্তিশালী উর্ধ্বমুখী গতি প্রদান করছে। ২০২৫ সালেই সোনার দাম সর্বকালের সর্বোচ্চ ২০-এ পৌঁছেছে।

9

ভারতের সকল বিভাগে এই উত্থান লক্ষ্য করা যাচ্ছে। যার জন্য ১০ গ্রাম 24K সোনার দাম ৯৩,৩৯০, 22K সোনার দাম ৮৫,৬১০ টাকা এবং 18K সোনার দাম ৭০,০৫০ টাকা হয়েছে। বিশ্বব্যাপী স্পষ্ট গোল্ড (সোনার) দাম প্রথমবারের মতো প্রতি আউন্স ৩,২০০ ডলার ছাড়িয়েছে। মার্কিন গোল্ড ফিউচার আরও বেশি হয়ে প্রতি আউন্স ৩,২৩৭.৫০ ডলারে দাঁড়িয়েছে। যদি বৈশ্বিক বাণিজ্য অস্থিরতা, মুদ্রার অবমূল্যায়ন এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতি পরিবর্তন অব্যাহত থাকে, সেক্ষেত্রে সোনার ডিমান্ড বাড়ার পাশাপাশি দামও বৃদ্ধি পাবে। এমন অবস্থায় বিনিয়োগকারীরা এবং জুয়েলাররা মনে করছেন সোনার দাম আগামীতে বাড়তে পারে। আর এটি ১ লাখ টাকায় পৌঁছাবে।
তবে সম্ভাবনা নিয়ে রয়েছে নানা মতামত। কামা জুয়েলারির MD কালিন শাহ বিশ্বাস করেন যে এটি অত্যন্ত সম্ভাব্য। তিনি বলেন যে ২০২৫ সালে মার্কিন ফেডের দুটি প্রত্যাশিত সুদের হার কমানোর ফলে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ টাকায় পৌঁছাতে পারে। শাহ উল্লেখ করেছেন যে, একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে অনিশ্চয়তার সময় সোনা উচ্চতর ফান্ড ফ্লো আকর্ষণ করে। একই ভাবে মতিলাল ওসওয়ালের কিশোর নার্ন সোনার জন্য কোনও উর্ধ্বসীমা দেখেন না। তিনি জানিয়েছে যে সোনা সহজেই প্রতি আউন্স ৪,০০০ থেকে ৪,৫০০ ডলার ছুঁতে পারে। তবে সকল বিশেষজ্ঞরা এই বিষয় নিশ্চিত নন যে, ২০২৫ সালে সোনার দাম ১ লক্ষ টাকার মাইলফলক স্পর্শ করবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading