Article By – সুনন্দা সেন

দেশীয় বিনিয়োগকারীদের একটি বড়ো অংশের কাছে বর্তমানে বিনিয়োগের অন্যতম বিকল্প হয়ে উঠেছে মিউচ্যুয়াল ফান্ড। তাদের মধ্যে বেশ কিছু জন মোটা অংকের মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছেন। যে কারণে তীব্র গতিতে বাড়ছে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের সংখ্যা। সাম্প্রতিক সময়ে বিশেষভাবে বিনিয়োগকারীদের জন্য একাধিক জনপ্রিয় ফান্ড হাউস লঞ্চ করছে নতুন নতুন ফান্ড। তবে আজকে এমন এক ফান্ডের বিষয় আলোচনা করবো, যার থেকে তাক লাগানো রিটার্ন পেতে সক্ষম হয়ে উঠেছেন একটি বড় অংশের বিনিয়োগকারীরা।
‘ICICI প্রুডেন্সিয়াল ভ্যালু ডিসকভারি ফান্ড’ বিনিয়োগকারীদের ২০ বছরের ১০০০ টাকার SIP প্ল্যানে কোটিপতি করেছে। আদপে এই ফান্ডটি একটি ভারতের বৃহত্তম ভ্যালু ফান্ড। ফান্ডটি পরিষেবায় থাকাকালীন অবস্থায় ২০ বছর সম্পূর্ন করেছে। জানা যাচ্ছে ২০০৪ সালের আগস্ট মাসে এই মিউচুয়াল ফান্ডটি চালু হওয়া ICICI প্রুডেন্সিয়াল ভ্যালু ডিসকভারি ফান্ড এই সময়ে বিনিয়োগকারীদের ২১.০২% এর কমপাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট (CAGR) অফার করেছে। স্পষ্ট ভাবে ফান্ডটি থেকে লাভবান হয়েছেন এক বিরাট অংশের বিনিয়োগকারীরা।
২০২৪ সালের জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত ফান্ডটির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট (AUM) -এর পরিমাণ হয়ে দাঁড়িয়েছে:৪৮,৮০৫.৯৭ টাকা। আর ভ্যালু বিভাগে AUM রয়েছে ২৫.৯%। স্কিমটিতে বিনিয়োগের ক্ষেত্রে কেউ যদি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বেছে নিয়ে থাকলে বিনিয়োগকারীরা মোটা অংক জেনারেট করার সুযোগ পেয়েছেন। যদি কোনো বিনিয়োগকারী ২০ বছর ধরে ১০০০ টাকার মাসিক SIP করে থাকেন ICICI প্রুডেন্সিয়াল ভ্যালু ডিসকভারি ফান্ডে, তাহলে তিনি আজকের দিনে দাঁড়িয়ে ১৯.৪১% এর XIRR সহ ২.৩০ কোটি টাকার মালিক।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ড এবং ফান্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]





