buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

এক সপ্তাহে ইন্টারন্যাশনাল মিউচ্যুয়াল ফান্ডগুলি থেকে ৩.২৯% রিটার্ন এসেছে! কোন ফান্ড থেকে কত শতাংশ রিটার্ন এসেছে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বর্তমানে দুর্দান্ত মুনাফা প্রদান করছে বলে বিনিয়োগকারীদের কাছে অন্যতম বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে মিউচ্যুয়াল ফান্ড। দেশীয় এবং ইন্টারন্যাশনাল মিউচ্যুয়াল ফান্ডগুলিতে সাম্প্রতিক সময়ে আকর্ষনীয় পারফর্ম্যান্স লক্ষ্য করা যাচ্ছে। তবে পারফর্ম্যান্সের ক্ষেত্রে ধারাবাহিক ভাবে ওঠানামা দেখতে পাওয়া যায়। সেই কারণে বিনিয়োগ করার ক্ষেত্রে বিশেষজ্ঞরা সর্বদা বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলে থাকেন। সাম্প্রতিক কালে ইন্টারন্যাশনাল মিউচ্যুয়াল ফান্ডগুলির রিটার্নের চার্টে শীর্ষে উঠে এসেছে বেশ কয়েকটি জনপ্রিয় ইন্টারন্যাশনাল মিউচ্যুয়াল ফান্ড স্কিমগুলির নাম। 

11

চার্টের ফান্ডগুলির গত এক সপ্তাহে ৩%-এর বেশি পর্যন্ত রিটার্ন প্রদান করেছে। দেখে নিন এক সপ্তাহে সর্বোচ্চ রিটার্ন প্রদানকারী সেরা পাঁচটি ইন্টারন্যাশনাল মিউচ্যুয়াল ফান্ডের তালিকা। –

  1. PGIM ইন্ডিয়া গ্লোবাল সিলেক্ট রিয়েল এস্টেট সিকিউরিটিজ ফান্ড অফ ফান্ড:  ইন্টারন্যাশনাল ফান্ডটি গত এক সপ্তাহে বিনিয়োগকারীদের ২.১৩% রিটার্ন অফার করেছে। এই ফান্ডটির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা AUM ৮৬.৭০ কোটি টাকা। 
  1. DSP ওয়ার্ল্ড মাইনিং ফান্ড অফ ফান্ড:  এই ইন্টারন্যাশনাল ফান্ড অফ ফান্ডটি গত এক সপ্তাহে বিনিয়োগকারীদের ০.৮৯% রিটার্ন প্রদান করেছে। 
  1. ICICI প্রুডেন্সিয়াল স্ট্র্যাটেজিক মেটাল অ্যান্ড এনার্জি ইক্যুইটি ফান্ড অফ ফান্ড: এই ইন্টারন্যাশনাল ফান্ডটি গত এক সপ্তাহে বিনিয়োগকারীদের সর্বোচ্চ ৩.২৯%-এর কাছাকাছি রিটার্ন প্রদান করেছে । 
  1. ইনভেসকো ইন্ডিয়া – ইনভেসকো গ্লোবাল ইক্যুইটি ইনকাম ফান্ড অফ ফান্ড:  সাম্প্রতিকালে এই ইন্টারন্যাশনাল ফান্ডটি বিনিয়োগকারীদের ১.০২% রিটার্ন প্রদান করেছে। 
  1. এডেলওয়েইস এশিয়ান ইক্যুইটি অফশোর ফান্ড:  সেরা ফান্ডগুলির মধ্যে এটিও একটি। এই ইন্টারন্যাশনাল মিউচ্যুয়াল ফান্ড গত এক সপ্তাহে বিনিয়োগকারীদের ১.৩৫% রিটার্ন প্রদান করেছে। 

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading