buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের পাঁচটি ভুল যা এড়িয়ে চলা উচিত

মিউচ্যুয়াল ফান্ড, সরাসরি শেয়ার কেনার থেকে অনেক সহজ ও বোধগম্য একটি বিকল্প বলে ধরা হয়। তবে যে-কোনো বিনিয়োগের মতো নির্দিষ্ট নিয়মকানুন এখানেও মেনে চলতে হয়। কিন্তু অনেক বিনিয়োগকারী মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের সময়ে বেশ কিছু ভুল করে ফেলেন যা পরবর্তীতে তাঁদের আর্থিক ক্ষতি করে। আসুন জানা যাক, বিনিয়োগকারী হিসেবে কোন ভুলগুলি mutual fund investor হিসেবে আপনার এড়িয়ে চলা উচিত। 

5 2
  1. লক্ষ্য ও ঝুঁকি না বুঝেই বিনিয়োগ করা:  প্রতিটি বিনিয়োগকারীর নিজের নিজের আর্থিক লক্ষ্য রয়েছে এবং সেই লক্ষ্যে পৌঁছতে নিজের মতো করে রিক্স বা ঝুঁকি নিতে হয় সকলকে। তাই বিনিয়োগের আগে নিজের লক্ষ্য স্থির করুন। দেখুন যে স্বল্পমেয়াদি বিনিয়োগগুলি আপনি আগামী কোন্ সময়ে তুলতে চান। দীর্ঘমেয়াদে কত দিন বিনিয়োগ চালিয়ে যেতে চান ইত্যাদি বিষয় বিবেচনা করে বিনিয়োগ করুন। পাশাপাশি কোন স্কিমে কী ঝুঁকি রয়েছে সেগুলি যাচাই করুন। আপনি নিজে aggressive investor না হলে কম পরিমাণ টাকা small cap-এ রাখুন, কারণ small cap fund বেশি অস্থির। সুতরাং মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের সময়ে লক্ষ্য ও ঝুঁকি সম্পর্কে অবগত হয়ে তবেই বিনিয়োগ করুন। 
  1. রিটার্নের পেছনে ছোটা:  আমরা সবাই লক্ষ্য নিয়েই বিনিয়োগ শুরু করি কিন্তু বিনিয়োগ শুরু হওয়ার পর রিটার্নের দিকেই সব মনোযোগ চলে যায় আমাদের। কোন্ ফান্ড কত বেশি রিটার্ন দিচ্ছে সেই দিকে বেশি নজর দেওয়ায় আমরা আমাদের লক্ষ্য অনুযায়ী বিনিয়োগ না করে বেশি রিটার্নের আশায় বেশি ঝুঁকিপূর্ণ ফান্ডে বিনিয়োগ করে ফেলি। ফলে শেষে দেখা যায় আমাদের লক্ষ্য বা চাহিদার সঙ্গে আমাদের বিনিয়োগ সিদ্ধান্ত মিলছে না। সেই কারণে বিনিয়োগের সময়ে শুধু রিটার্ন বেশি কি না তা না দেখে নিজের আর্থিক লক্ষ্যে স্থির থাকুন। 
5
  1. Diversify না করা:  নিজের পোর্টফোলিও diversify করুন। অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হল equity। Equity-র থেকে কম ঝুঁকি ও কম রিটার্ন দেয় debt fund এবং সবশেষে portfolio hedge করতে অর্থাৎ ঝুঁকি কমাতে gold investment। এইভাবে equity, debt, gold-এর মতো আলাদা আলাদা asset class-এ পোর্টফোলিও diversify করুন। কারণ কোনো একটি asset class-এ সব অর্থ যদি দিয়ে দেন এবং কোনো কারণবশত সেই নির্দিষ্ট অ্যাসেটে কোনোরকম নিম্নমুখিতা দেখা দিলে আপনার সমস্ত বিনিয়োগ শূন্য হয়ে যেতে বেশি সময় লাগবে না। 
  1. SIP skip করা:  মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের সহজ উপায় হল SIP, যেখানে নিয়মিত সময়ের ব্যবধানে নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি ফান্ডে জমা করেন। কিন্তু অনেকেই SIP skip করেন বা হঠাৎ বন্ধ করে দেন, যা একেবারেই করা উচিত না। এতে আপনার সম্ভাব্য লাভের পরিমাণ অনেকটাই কমে যায়। তাই বাজার যেমন থাকুক না কেন, SIP একদমই বন্ধ করবেন না। কারণ এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা , ফলে short-term fluctuation দীর্ঘমেয়াদে ফান্ডে প্রভাব ফেলবে না। 

Portfolio রিভিউ না করা:  সময়ে সময়ে নিজের পোর্টফোলিও রিভিউ করুন। কারণ আজকে small-cap fund দুর্দান্ত ফল করছে মানে আজ থেকে ৩-৪ বছর পর small-cap-এর বাজার দারুণ থাকবে সেটা না-ও হতে পারে। তাই ৬ মাসে একবার নিজের portfolio অবশ্যই রিভিউ করুন ও ফান্ডের পারফরমেন্স দেখুন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading