buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

বাজারে উপস্থিত ওপেন এন্ডেড ফান্ডের তালিকায় সম্প্রতি যোগ হলো একটি নতুন ফান্ড, SBI মিউচ্যুয়াল ফান্ডের নতুন স্কিমে বিনিয়োগের আগে ফান্ডের বিষয় বিস্তারিত জানুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দেশের জনপ্রিয় অ্যাসেটস ম্যানেজমেন্ট কোম্পানি (AMC) SBI মিউচ্যুয়াল ফান্ড, ‘SBI নিফটি২০০ মোমেন্টাম ৩০ ইনডেক্স ফান্ড’ চালু করেছে। যা আসলে একটি ওপেন-এন্ডেড সূচক স্কিম। আর এটির লক্ষ্য নিফটি২০০ মোমেন্টাম ৩০ ইনডেক্সের কর্মক্ষমতা বা পারফর্ম্যান্স ট্র্যাক করা। SBI মিউচ্যুয়াল ফান্ডের ব্যবস্থাপনাধীন সম্পদের পরিমাণ ৩১ মে, ২০২৫ তারিখের হিসাব অনুযায়ী ১১ লক্ষ কোটি টাকারও বেশি। এবার জানা যাচ্ছে যে নতুন SBI MF- এর নতুন ফান্ডটির NFO সাবস্ক্রিবসন চালু হয়ে গেছে। 

10

তবে চলুন দেরি না করে আপনাদের সাথে ‘SBI নিফটি ২০০ মোমেন্টাম ৩০ ইনডেক্স ফান্ড’ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করে নেওয়া যাক। যেমন ধরুন,

  • নিউ ফান্ড অফার বা NFO ২৩ জুন অর্থাৎ আজ থেকে শুরু হবে এবং ৩ জুলাই, ২০২৫ তারিখে শেষ হবে।
  • এই ফান্ডটি নিফটি ২০০ ইউনিভার্স থেকে নির্বাচিত ৩০টি উচ্চ-গতির স্টকে বিনিয়োগ করবে। আর এই স্টকগুলিতে লার্জ-ক্যাপ এবং মিড-ক্যাপ উভয় কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে। 
  • ফান্ডটি ট্র্যাকিং ত্রুটির সাপেক্ষে সূচকের সাথে সঙ্গতিপূর্ণ রিটার্ন প্রদানের লক্ষ্য রাখে।
  • SBI ফান্ডস ম্যানেজমেন্ট ৯৫-১০০% সম্পদ অন্তর্নিহিত সূচকে এবং ৫% পর্যন্ত সরকারি সিকিউরিটিজ, ট্রিপার্টি রেপো বা লিক্যুইড ফান্ড ইউনিটে বরাদ্দ করবে।
  • NFO চলাকালীন সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ৫,০০০ টাকা এবং অতিরিক্ত ক্রয় ১ টাকার গুণিতকে অনুমোদিত।
  • বিনিয়োগে ক্ষেত্রে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)- এর সুবিধা দৈনিক, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক ফ্রিকোয়েন্সিতে পাওয়া যায়।
  • এই ফান্ডটি পরিচালনা করবেন মিঃ ভাইরাল ছাডভা, যিনি বর্তমানে SBI Nifty 50 Equal Weight ETF এবং SBI Nifty 500 Index Fund সহ বেশ কয়েকটি প্যাসিভ অফার তত্ত্বাবধান করেন।

লঞ্চ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে SBI ফান্ডস ম্যানেজমেন্টের MD এবং CEO নন্দ কিশোর বলেন, এই ফান্ড বিনিয়োগকারীদের একটি বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিওতে রিটার্ন সম্ভাবনা বৃদ্ধির জন্য পরিকল্পিত একটি গতি-চালিত কৌশলের অ্যাক্সেস প্রদান করে। এছাড়া ডেপুটি MD এবং জয়েন্ট CEO ডি পি সিং বলেন, মোমেন্টাম বিনিয়োগকে কাজে লাগিয়ে বিনিয়োগ বাড়ানোর কথা বলেছেন এবং ট্রেডিসোনাল বিনিয়োগও রপ্ত করার কথা বলেছেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading