Article By – সুনন্দা সেন

জিও ব্ল্যাকরক মিউচ্যুয়াল ফান্ড বাজার নিয়ন্ত্রক সেবি থেকে চারটি ইনডেক্স ফান্ডের অনুমোদন পেয়েছে। আর এই চারটি ফান্ডের মধ্যে দুটি হল ইক্যুইটি – ভিত্তিক ইনডেক্স ফান্ড এবং একটি হল ডেট-ভিত্তিক ইনডেক্স ফান্ড। এছাড়া এই স্কিমগুলি শুধুমাত্র সরাসরি পরিকল্পনা প্রদান করবে। চারটি ফান্ডের এককালীন বিনিয়োগের জন্য সর্বনিম্ন বিনিয়োগের পরিমান ৫০০ টাকা এবং উর্ধ্বতর সীমা নির্ধারিত নেই। SIP-এর জন্য সমস্ত ফান্ডে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ৫০০ টাকা এবং তারপরে ১টাকার গুণিতকে বিনিয়োগ করতে পারবেন।
এবার চলুন জিও ব্যাকরক মিউচ্যুয়াল ফান্ডের ৪টি ইনডেক্স ফান্ডে বিষয় জেনে নেওয়া যাক। –
- জিও ব্ল্যাকরক নিফটি মিডক্যাপ ১৫০ ইনডেক্স ফান্ড: এই ফান্ডটি হল একটি ওপেন-এন্ডেড স্কিম। যা নিফটি মিডক্যাপ ১৫০ ইনডেক্সের ট্র্যাকিং করে। এই ফান্ডের বিনিয়োগের উদ্দেশ্য হল ইক্যুইটি এবং ইক্যুইটি রিলেটেড সিকিউরিটিজে বিনিয়োগ করা, যা নিফটি নিফটি মিড ক্যাপ ১৫০ ইনডেক্সে তালিকাভুক্ত। এই ফান্ডটি নিফটি মিডক্যাপ ১৫০ ইন্ডেক্সের অন্তর্ভুক্ত কোম্পানিগুলির ইক্যুইটি এবং ইক্যুইটি রিলেটেড সিকিউরিটিজে ৯৫%-১০০% এবং ডেট ও মানি মার্কেট ইন্স্টরুমেন্টে ০-৫% বিনিয়োগ করবে।
- জিও ব্ল্যাকরক নিফটি নেক্সট ৫০ ইন্ডেক্স ফান্ড: এটিও একটি ওপেন এন্ডেড ইক্যুইটি স্কিম। যা নিফটি নেক্সট ৫০ ইনডেক্সে ট্র্যাকিং করে। আর উদ্দেশ্য ইক্যুইটি এবং ইক্যুইটি রিলেটেড সিকিউরিটিজে বিনিয়োগ করা, ফান্ডটি বেঞ্চমার্ক করা হবে নিফটি নেক্স ৫০ ইনডেক্সের বিপরীতে। ফান্ডটি ইক্যুইটি এবং ইক্যুইটি রিলেটেড সিকিউরিটিজে ৯৫-১০০% বিনিয়োগ করবে। আর ডেট এবং মানি মার্কেটে ০-৫% বিনিয়োগ করবে।
- জিও ব্ল্যাকরক নিফটি স্মলক্যাপ ২৫০ ইনডেক্স ফান্ড: এটি একটি ওপেন এন্ডে ইক্যুইটি স্কিম।
- জিও ব্ল্যাকরক নিফটি ৮-১৩ বছরের জি-সেফ ইনডেক্স ফান্ড: এটি ও একটি ওপেন এন্ডেড ইক্যুইটি স্কিম।




