Article By – সুনন্দা সেন

মতিলাল ওসওয়াল মিউচ্যুয়াল ফান্ড একটি নতুন থিম্যাটিক ইক্যুইট স্কিম ঘোষণা করেছে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা AMC-টি স্পেশাল অপরচুনিটি ফান্ডের সাবস্ক্রিপশন ২৫ জুলাই, ২০২৫ থেকে শুরু করছে। আর নিউ ফান্ড অফার ৮ আগস্ট বন্ধ হবে। মতিলাল ওসওয়াল বিশ্বাস করে যে ভারতের কাঠামোগত সংস্কার, ক্রমবর্ধামান উৎপাদন কার্যকলাপ এবং ক্রমবর্ধমান রপ্তানি এই ধরনের সুযোগ তৈরি করবে। রাসায়নিক, প্রতিরক্ষা, অবকাঠামো, স্বাস্থ্যসেবা, হোসপিটালিটি (আতিথেয়তা) এবং IPO ভিত্তিক কোম্পানিগুলির মতো ক্ষেত্রগুলি রাডারে রয়েছে। এছাড়া কোম্পানির MD এবং CEO প্রতীক আগরওয়াল বলেন, এই ফান্ডটি সেই সব বিনিয়োগকারীদের লক্ষ্য করে যারা বিশেষ পরিস্থিতি এবং বাজারের পরিবর্তন থেকে উপকৃত হতে চান।
মতিলাল ওসওয়াল AMC ইক্যুইটি ক্ষেত্রে তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। এটি ভারত এবং বিদেশের বিনিয়োগকারীদের জন্য মিউচ্যুয়াল ফান্ড, AIF এবং পোর্টফোলিও ব্যবস্থাপনা পরিষেবা পরিচালনা করে। ‘স্পেশাল অপারচ্যুনিটি ফান্ড’ -টি তেমনি একটি সুযোগ, চলুন তবে নতুন ফান্ডের বিষয় জেনে নেওয়া যাক। –
- ফান্ডটি একটি ওপেন-এন্ডেড ইক্যুইটি স্কিম। যা বিশেষ পরিস্থিতিতে থাকা কোম্পানি এবং সেক্টরে বিনিয়োগ করবে এবং দীর্ঘমেয়াদী মূলধন জেনারেট করতে সাহায্য করবে।
- স্কিমটির বেঞ্চমার্ক হল নিফটি ৫০০ টোটাল রিটার্ন ইনডেক্স। আর মতিলাল ওসওয়ালের QGLP কাঠামো অনুসরণ করবে।
- ফান্ডের ইক্যুইটি অংশ অজয় খান্ডেলওয়াল, অতুল মেহরা এবং ভালচন্দ্র শিন্ডে পরিচালনা করবে। রাকেশ শেঠি ডেট অংশ এবং সুনীল সাওয়ান্ত বিদেশী সিকিউরিটিগুলিতে বিনিয়োগ পরিচালনা করবেন।
- ফান্ডটিতে এককালীন ৫০০ টাকা এবং এডিশনালি ৫০০ টাকা বিনিয়োগ করতে পারবেন। অন্যদিকে ন্যূনতম SIP মূল্য নির্ধারিত হয়েছে ৫০০ টাকা।
- আপনি একবারে সর্বনিম্ন ৫০০ টাকা তুলতে পারবেন এবং কোনো এক্সিট লোড নেই।
- NFO বন্ধ হওয়ার পর ফান্ডটি ২১ আগস্ট, ২০২৫ থেকে ক্রমাগত বিক্রয় এবং পুনঃক্রয়ের জন্য পুনরায় খোলা হবে।




