Article By – সুনন্দা সেন

অ্যাক্সিস মিউচ্যুয়াল ফান্ড ভারতের ক্রমবর্ধমান পরিষেবা-চালিত অর্থনীতিকে ক্যাপচার করার লক্ষ্যে একটি নতুন থিম্যাটিক ইক্যুইটি স্কিম চালু করেছে। যার নাম “অ্যাক্সিস সার্ভিসেস অপরচুনিটিজ ফান্ড”। এই ফান্ড বা তহবিলটি ৪ জুলাই,২০২৫ থেকে ১৮ জুলাই, ২০২৫ পর্যন্ত সাবস্ক্রিপশনের জন্য খোলা থাকবে। আদপে এই সার্ভিসেস অপরচুনিটি ফান্ডটি একটি থিম্যাটিক পরিষেবা বিভাগের অধিনস্ত ফান্ড। যা NIFTY পরিষেবা খাত TRI-এর বিপরীতে বেঞ্চমার্কড।
অ্যাক্সিস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির CIO আশীষ গুপ্তা বলেছেন, ভারতের পরিষেবা খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত হয়ে উঠেছে। আর এই তহবিলটি দক্ষ মূলধন বরাদ্দের মাধ্যমে দীর্ঘমেয়াদী মূল্য প্রদানকারী ব্যবসাগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করবে। এই তহবিলটি অ্যাক্সিস AMC- এর বিদ্যমান থিম্যাটিক অফারগুলির পরিপূরক। কারণ এটিও যেমন অ্যাক্সিস কনজাম্পশন ফান্ড এবং অ্যাক্সিস ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং ফান্ডের মতো বিনিয়োগের ক্ষেত্রে ভারতের অর্থনীতির মূল স্তম্ভগুলিকে লক্ষ্য করে।
চলুন তবে বিনিয়োগের আগে “অ্যাক্সিস সার্ভিসেস অপরচুনিটিজ ফান্ড”- এর বিষয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা যাক।–
- এই তহবিলটি মূলত এমন ব্যবসাগুলিতে বিনিয়োগ করতে চায় যারা আর্থিক পরিষেবা, IT, টেলিকম, স্বাস্থ্যসেবা, ই-কমার্স, লজিস্টিকস, ফিনটেক এবং বিনোদনের মতো ক্ষেত্রে পরিষেবা-ভিত্তিক অফার থেকে তাদের আয়ের মূল অংশ অর্জন করে।
- এই স্কিমটি (ফান্ডটি) যৌথভাবে শ্রেয়শ দেবালকর, শচীন রেলেকার এবং কৃষ্ণা নারায়ণ দ্বারা পরিচালিত হবে।
- আপনাদের জন্য সর্বনিম্ন আবেদনের পরিমাণ ১০০ টাকা এবং তারপরে ১ টাকার গুণিতকে বিনিয়োগ করতে পারবেন।
- ১২ মাসের মধ্যে রিডিম করলে এক্সিট লোড ১% চার্জ করা হবে। মোট বিনিয়োগের ১০%- এ কোনও এক্সিট লোড নেই।




