buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual Fund

NFO- এ বিনিয়োগের সুযোগ করে দিলো বন্ধন মিউচ্যুয়াল ফান্ড! সাবস্ক্রিপশনের সুযোগ থাকবে করে থেকে কবে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বর্তমানে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে মিউচ্যুয়াল ফান্ড। ঝুঁকি থাকলেও MF এ বিনিয়োগ করে ভালো রিটার্ণ অর্জন করার সুযোগ থাকে। যে কারণে ঝুঁকি থাকার সর্তেও ইতিবাচক বাজারের কারণে একদল বিনিয়োগকারী মোটা অংকের মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। যে কারণে অনেক ফান্ড হাউস নতুন ফান্ড লঞ্চ করছে। সেপ্টেম্বর মাসেও অব্যাহত রয়েছে। দেশীয় ফান্ড হাউসগুলির নিউফান্ড লঞ্চ এবং NFO– তে সাবস্ক্রিপশনের সুবিধা।

2

 চলতি মাসে তাই এই তালিকায় নাম লিখিয়েছে ‘বন্ধন মিউচ্যুয়াল ফান্ড’। জানা যাচ্ছে যে HDFC মিউচ্যুয়াল ফান্ড দুটি নতুন মিউচ্যুয়াল ফান্ড লঞ্চ করার জন্য SEBI- র কাছে ড্রাফ্ট জমা করেছে। বন্ধন মিউচ্যুয়াল ফান্ডের নতুন ফান্ডের নাম হল ‘বন্ধন বিজনেস সাইকেল ফান্ড (Bandhan Business Cycle Fund’। যা আদপে একটি ওপেন এন্ডেড ইক্যুইটি স্কিম। আর এই স্কিমটি ব্যবসায়িক সাইকেল বিনিয়োগের থিম অনুসরণ করবে।

 চলুন তবে ফান্ডটির বিষয় জেনে নেওয়া যাক:-

  1. NFO সাবস্ক্রিপশন শুরু হবে ১০ সেপ্টেম্বর, ২০২৪ এবং ২৪ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত সুবিধাটি থাকবে। 
  1. ফান্ড স্কিমটিকে নিফটি ৫০০ টিআরআই (Nifty 500 TRI)– এর বিপরীতে বেঞ্চমার্ক করা হবে। 
  1. ফান্ডটির পরিচালনার দায়িত্বে রয়েছেন গৌরব সাঁতরা, ঋত্বিকা বেহরা, হর্যল জোশী এবং বিশাল বিরাইয়া। 
  1. এককালীন বিনিয়োগ করার ক্ষেত্রে নূন্যতম সীমা ১০০০ টাকা নির্ধারন করা হয়েছে। 
  1. SIP- এর ক্ষেত্রে বিনিয়োগের নূন্যতম অর্থ ১০০ টাকা। 
10
  1. SIP- এর ক্ষেত্রে ৬টি ইনস্টলমেন্টে অর্থ প্রদান করতে হবে। 
  1. ১ অক্টোবর, ২০২৪ থেকে স্কিমটি ধারাবাহিক ভাবে বিক্রয় ও পুনরায় ক্রয় করার জন্য খুলে দেওয়া হবে। 
  1. ফান্ডটিতে পরবর্তীতে NFO- এর সুবিধা পাওয়া যাবে না। 

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading