Article By – সুনন্দা সেন

বর্তমানে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে মিউচ্যুয়াল ফান্ড। ঝুঁকি থাকলেও MF এ বিনিয়োগ করে ভালো রিটার্ণ অর্জন করার সুযোগ থাকে। যে কারণে ঝুঁকি থাকার সর্তেও ইতিবাচক বাজারের কারণে একদল বিনিয়োগকারী মোটা অংকের মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। যে কারণে অনেক ফান্ড হাউস নতুন ফান্ড লঞ্চ করছে। ইতিমধ্যে অনেক MF হাউস দ্বারা NFO বা নিউ ফান্ড অফার লঞ্চ করা হয়েছে।
এবার সেই তালিকায় নাম লেখালো আরও এক ফান্ড হাউস। PGIM ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট প্রাইভেট একটি নতুন মিউচ্যুয়াল ফান্ড স্কিম চালু করার ঘোষণা করেছে। যা বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদে মূলধন বৃদ্ধি করতে সাহায্য করবে। ‘PGIM ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড’ নামে পরিচিত নতুন ফন্ডটি স্মল, মিড এবং লার্জ ক্যাপ বিভাগ জুড়ে বিনিয়োগ করার সুযোগ দেবে।
চলুন তবে বিনিয়োগ করার আগে ফান্ড স্কিমটির NFO- এর বিষয় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি জেনে নিন।–
- নতুন ফান্ড অফার বা NFO সাবস্ক্রিপশন শুরু হয়ে গেছে। আর এই সুযোগ ৫ সেপ্টেম্বর পর্যন্ত পাবেন।
- PGIM ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড ইক্যুইটি এবং ইক্যুইটি সংক্রান্ত ইন্স্ট্রুমেন্টে বিনিয়োগ করবে।
- ফান্ড স্কিমটির একটি ইউনিটের মূল্য ১০ টাকা ধার্য্য করা হয়েছে।
- ১৩ সেপ্টেম্বর থেকে NAV – ভিত্তিক মূল্যে ক্রমাগত সাবস্ক্রিপশনের জন্য স্কিমটির লেনদেন আবার চালু হবে।
- মিউচ্যুয়াল ফান্ড স্কিমটির বেঞ্চমার্ক নিফটি ৫০০ মাল্টিক্যাপ ৫০:২৫:২৫ TIR।
- স্কিমটি সেই সকল বিনিয়োগকারীদের কথা ভেবে ডিজাইন করা হয়েছে যারা ডাইভারসিফাই ইক্যুইটি খাতে বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদী মূলধন বৃদ্ধিতে ইচ্ছুক।
- ফান্ডটি PGIM ইন্ডিয়া ট্রাস্টি প্রাইভেট লিমিটেডের তত্বাবধানে পরিচালিত হয়।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে ও ফান্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]





