Article By – সুনন্দা সেন

১০ সেপ্টেম্বর, ২০২৫ অর্থাৎ আজ AMFI কতৃক দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, আগস্ট মাসে মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির প্রবনতা দেখায় যে নেট ইক্যুইটি প্রবাহ ২১% কমে ৩৩,৪৩০ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা চলতি বছরের জুন মাসের প্রবাহ ৪২,৭০২.৩৫ কোটি টাকার থেকে কম এবং জুন মাসের ২৩,২৫৭ কোটি টাকা থেকে বেশি। তবে এটি টানা ৫৪তম মাসের জন্য ইতিবাচক ইক্যুইটি প্রবাহের ঘটনার প্রতিফলন। তবে ইন্ডাস্ট্রির সামগ্রিক অ্যাসেট আন্ডার মার্জিনাল বা AUM সামান্য হ্রাস পেয়ে ৭৫.১৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা জুলাই মাসে ছিলো ৭৫.৩৫ কোটি টাকা।
মিরাই অ্যাসেট ইনভেস্টমেন্ট ম্যানেজারস (ইন্ডিয়া)-এর ডিস্ট্রিবিউশন এবং স্ট্রেটিজির অ্যালায়েন্সের প্রধান সুরঞ্জনা বর্থাখুর বলেন, ইক্যুইটি প্রবাহ ৪২,০০০ কোটি টাকা থেকে সামান্য হ্রাস পেয়ে প্রায় ৩৩,০০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। হাইব্রিড ফান্ডের ক্ষেত্রে বিনিয়োগ প্রবাহ হ্রাস পেয়েছে। এই বিভাগের প্রবাহ ২০,০০০ কোটি টাকা থেকে কমে ১৫,০০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। বিশেষ করে আরবাট্রোজ ফান্ড প্রবাহ সবচেয়ে খারাপ ছিলো। তবে SIP- এর সংখ্যা স্থিতিশীল থাকায় তা বাজারের জন্য ইতিবাচক প্রবাণিত হয়। আগস্ট মাসে মোট মিউচ্যুয়াল ফান্ড ফোলিও বেড়ে ২৪.৮৯ কোটিতে পৌঁছেছে। যা জুলাই মাসে ছিল ২৪.৫৭ কোটি এবং জুন মাসে ছিল ২৪.১৩ কোটি।
২০২৫ সালের আগস্ট মাসে মোট ২৩টি স্কিম চালু করা হয়েছিল, যার সবগুলোই ওপেন-এন্ডেড এবং বিভিন্ন বিভাগ থেকে মোট ২,৮৫৯ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল। যেখানে ২০২৫ সালের জুলাই মাসে ৩০টি নতুন স্কিম ৩০,৪১৬ কোটি টাকা সংগ্রহ করেছিল। চলুন তবে দেখে নেওয়া যাক মিউচ্যুয়াল ফান্ড বিভাগের কোন বিভাগে আগস্ট মাসে কত বিনিয়োগ এসেছে। –
| মিউচ্যুয়াল ফান্ড বিভাগ | আগস্ট মাসের বিনিয়োগ প্রবাহ |
| ইক্যুইটি ফান্ড | ৩৩,৪০০ |
| ডেট | -৭৯৮০ |
| হাইব্রিড | ১৫,২৯৩ |
| অন্যান্য | ১১,৪৩৬ |
| সলিউশন ওরিয়েন্টেড স্কিম | ৩২০ |
| ক্লোজড এন্ডেড এন্ড ইন্টারভেল স্কিম | -৩৩ |




