SIP বা Systematic Investment Plan হল একটি নিয়মমাফিক বিনিয়োগের উপায় যেখানে একটি নির্দিষ্ট সময় পর পর একই পরিমাণ টাকা দীর্ঘমেয়াদে কোনো একটি ফান্ডে জমতে থাকে। খুচরা বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সহজ বিনিয়োগ পদ্ধতি হল SIP। বিনিয়োগের প্রতি সঠিক নিয়মানুবর্তিতা শেখায় SIP এবং দীর্ঘমেয়াদে ভালো পরিমাণ অর্থ জমাতে সাহায্য করে Systematic Investment Plan।
SIP সম্পর্কে উল্লেখ্য ব্যাপারগুলি কম-বেশি সকলেরই জানা। তবে SIP নিয়ে বেশ কিছু ভ্রান্ত ধারণা সাধারণের মধ্যেই রয়েছে। অনেকেই চিন্তা করেন বাজারে মন্দা থাকলে কি SIP investment করব? SIP কি সুরক্ষিত? SIP শুরু করলে আর বন্ধ করতে পারব না – ইত্যাদি বহু জল্পনা রয়েছে SIP নিয়ে। ফলে বিনিয়োগকারীরা যাতে বিনিয়োগ সম্পর্কে আরও বেশি সচেতন হয়ে ওঠেন তার জন্য SIP সংক্রান্ত বেশ কিছু ভুল ধারণা ভাঙা প্রয়োজন।
SIP সম্পর্কে ৫টি সাধারণ ভ্রান্ত ধারণা:
→ SIP শুধু ছোটো বিনিয়োগকারীদের জন্য: একথা ঠিক যে SIP ছোটো ছোটো বিনিয়োগের মাধ্যমে সঞ্চয়ের একটি অনবদ্য উপায়। তবে এর অর্থ এটা নয় যে SIP-র মাধ্যমে শুধুমাত্র ছোটো বিনিয়োগকারীরাই বিনিয়োগ করেন। SIP-র মাধ্যমে আপনি নির্দিষ্ট সময়ের ব্যবধানে যত খুশি অর্থ জমা করতে পারেন। ফলে শুধু ছোটো বিনিয়োগকারী নয়, বরং বিত্তশালী বিনিয়োগকারীরাও SIP-র রাস্তা ধরেই মার্কেটে বিনিয়োগ করা শ্রেয় মনে করেন।
→ SIP-তে NAV-র প্রাধান্য অনেক: অনেক বিনিয়োগকারীর মধ্যেই এই ভুল ধারণাটি আছে যে NAV যদি কম হয় তাহলে সেই ফান্ড থেকে বেশি রিটার্ন পাওয়া যাবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিনিয়োগের সময়ে NAV দেখা জরুরি তবে NAV-র সঙ্গে ফান্ডের রিটার্নের কোনোরকম সম্পর্ক নেই। যে দামে একজন investor এক একটি ইউনিট কেনেন বা বেচেন, সেটাই আসলে NAV। সেই দাম প্রতিনিয়ত পরিবর্তন হয়। দুটো স্কিমের কথা ভাবুন- Scheme A ও Scheme B, যাদের NAV যথাক্রমে 100 ও 110 টাকা। ধরুন আপনি ১১০০০ টাকা করে দুটো স্কিমেই বিনিয়োগ করলেন।
Scheme A থেকে পেলেন (11000 / 100) =110 টি unit আর Scheme B থেকে পেলেন (11000/110)= 100 টি unit। এবার ধরুন ১০% করে NAV বাড়ল দুটি স্কিমেরই। Scheme A-এর NAV হবে 110 টাকা ও 121 টাকা হবে Scheme B-এর NAV। আর আপনার investment-এর value দাঁড়াবে scheme A-এর ক্ষেত্রে (110 unit * 110 NAV) = 12,100 টাকা আর scheme B-এর ক্ষেত্রে investment এখন বেড়ে কত হবে জানেন? (100 unit * 121 NAV) = 12,100 টাকা। অর্থাৎ সমান। তাই scheme-এর performance কেমন সেটাই ultimately matter করে, NAV নয়।
→ বাজার বুলিশ থাকলে SIP-র মাধ্যমে বিনিয়োগ করা ঠিক না:
মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগে যে পরিমাণ নিয়ম, ধৈর্য প্রয়োজন সেটা সম্পর্কে বিনিয়োগকারীদের জানতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই SIP দীর্ঘমেয়াদে ভালো ফল দেয়। তাই SIP-র ক্ষেত্রে স্বল্পমেয়াদে বাজারের ওঠানামা খুব বেশি প্রভাব ফেলে না। এবং SIP বিনিয়োগে বাজারের বিয়ারিশ বা বুলিশ অবস্থা দেখে বাস্তবিকভাবে বিনিয়োগ করা সম্ভব নয়। ফলে যখনই আপনি SIP investment করছেন তখন দীর্ঘমেয়াদের কথা চিন্তা করুন। কারণ দীর্ঘমেয়াদেই খরচ ও দামের একটি সামঞ্জস্য তৈরি হয়ে যাবে যেটাকে rupee-cost averaging বলে। সুতরাং বাজার বিয়ারিশ থাকুক বা বুলিশ, SIP investment বন্ধ করবেন না।
→ SIP মানেই mutual fund: SIP মানেই mutual fund নয়। SIP একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি নির্দিষ্ট সময় পর পর মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। Mutual fund হল investment product। Mutual fund- এ শুধুমাত্র SIP- র মাধ্যমে নয়, lumpsum investment- ও করা যায়। আবার আপনি স্টকেও SIP- র মাধ্যমে invest করতে পারেন। অর্থাৎ এক্ষেত্রে investment product ও বিনিয়োগ মাধ্যমের মধ্যে গুলিয়ে ফেললে চলবে না। SIP হল একটি বিনিয়োগ মাধ্যম ও mutual fund হল সেই প্রোডাক্ট যেখানে আমরা বিনিয়োগ করি।
→ একবার SIP শুরু করলে আর পরিবর্তন করা যায় না: আপনার আর্থিক পরিস্থিতি বুঝে আপনি SIP- র পরিমাণ কমাতে বাড়াতে পারেন এমনকি SIP বন্ধও করতে পারেন। এতটা flexible এই মাধ্যমটি। তবে বিশেষজ্ঞরা মনে করেন খুব আর্থিক সমস্যা না হলে SIP বন্ধ করা একেবারেই উচিত নয়।





