Article By – সুনন্দা সেন

ভারতীয় মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা AUM (ব্যবস্থাপনাধীন সম্পদ) ২০২৫ সালের মার্চ মাসে ৭০ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ICRA (Investment Information and Credit Rating Agency) অ্যানালিটিক্স দ্বারা ভাগ করে নেওয়া ভারতীয় মিউচ্যুয়াল ফান্ডস অ্যাসোসিয়েশন বা AMFI-এর তথ্য অনুসারে, AUM বার্ষিক ভিত্তিতে ২২.২৫% বৃদ্ধি পেয়েছে। ইনডেক্স ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ETF এবং ফান্ড অফ ফান্ড বা FOF-এ বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। এছাড়া ২০২৫ সালের এপ্রিল মাসে বার্ষিক AUM বৃদ্ধি সর্বোচ্চ ২৩.৮০%-এ রেকর্ড করেছে।
ওপেন-এন্ডেড ইক্যুইটি স্কিমগুলি ২৩.৫৭% বৃদ্ধি পেয়েছে। যেখানে ভারতীয় হাইব্রিড স্কিমগুলি বৃদ্ধি পেয়েছে ২০.৭৪%। নিষ্ক্রিয় বা Passive বিনিয়োগের ক্ষেত্রে গোল্ড ETF-গুলি ৮৭.৩৩% বৃদ্ধি পেয়ে ০.৬১ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। আর ইক্যুইটি বিভাগের মধ্যে সেক্টরাল / থিমেটিক ফান্ডগুলির AUM সর্বোচ্চ ৪৯.৯৪% বৃদ্ধি পেয়েছে। তারপরে ৩৫.৭৯%-এর সাথে রয়েছে মাল্টি ক্যাপ ফান্ডগুলি। ডেট ক্যাটাগরিতে দীর্ঘমেয়াদী স্কিমগুলি বার্ষিক ৫৮.১৪% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মানি মার্কেন এবং আল্ট্রা শর্ট ডিউরেশন ফান্ডগুলি যথাক্রমে ৪৪.৭৯% এবং ৩২.৭৮% বৃদ্ধি পেয়েছে।
ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা এবং পারস্পরিক মার্কিন শুল্কের মতো বৈশ্বিক ও আঞ্চলিক উত্তেজনার সত্ত্বেও বিনিয়োগকারীদের মনোভাব স্থিতিশীল ছিল। AMFI-এর তথ্য অনুসারে, ২০২৫ সালের এপ্রিল মাসে ইক্যুইটি মিউচ্যউয়াল ফান্ড বা MF-এর বিনিয়োগ ০.২৪ লক্ষ কোটি টাকা ছিল। যা গত ১২ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল। এছাড়া এপ্রিলে ইক্যুইটি ফান্ডের প্রবাহ মাসিক ভিত্তিতে ৩.২৪% কমেছে এবং বার্ষিক ভিত্তিতে ২৮.২৯% বৃদ্ধি পেয়েছে। আবার SIP অ্যাকাউন্ট ৫% বার্ষিক বৃদ্ধি পেয়ে ৯১৪.৪১ লক্ষ টাকা দাঁড়িয়েছে। আর SIP AUM বার্ষিক ভিত্তিতে ২৩% বৃদ্ধি পেয়েছে।




