Article By – সুনন্দা সেন

বর্তমানে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে মিউচ্যুয়াল ফান্ড। ঝুঁকি থাকলেও MF এ বিনিয়োগ করে ভালো রিটার্ণ অর্জন করার সুযোগ থাকে। যে কারণে ঝুঁকি থাকার সর্তেও ইতিবাচক বাজারের কারণে একদল বিনিয়োগকারী মোটা অংকের মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। যে কারণে অনেক ফান্ড হাউস নতুন ফান্ড লঞ্চ করছে। ইতিমধ্যে অনেক MF হাউস দ্বারা NFO বা নিউ ফান্ড অফার লঞ্চ করা হয়েছে। সম্প্রতি দেশের জনপ্রিয় খ্যাতনামা ফান্ড হাউস ‘ITI মিউচ্যুয়াল ফান্ড’ সেই তালিকায় নাম লিখিয়েছে।
ফান্ড হাউস ‘ITI মিউচ্যুয়াল ফান্ড’ আগস্ট মাসে ‘ITI লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড’ লঞ্চ করেছে। বিশেষজ্ঞ মহলের একাংশ দাবি করছেন যে, আগামী দিনে এই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডটি একটি বড় অংশের বিনিয়োগকারীদের দুর্দান্ত মুনফা এনে দিতে পারে। চলুন তবে ITI মিউচ্যুয়াল ফান্ডের নতুন ফান্ড স্কিমের NFO এ বিনিয়োগ করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নিই। –
- নতুন ফান্ডের NFO সাবস্ক্রিপশন শুরু হয়ে গেছে। আর আপনারা NFO -এর সুবিধা ৪ সেপ্টেম্বর পর্যন্ত পাবেন।
- নতুন ITI লার্জ অ্যান্ড মিডক্যাপ ফান্ডটি আসলে একটি ওপেন এন্ডেড স্কিম।
- নতুন ফান্ডটি ইক্যুইটি এবং ইক্যুইটি ওরিয়েন্ট সেক্টরে বিনিয়োগ করবে। পাশাপাশি দেশের শীর্ষ ২৫০ টি কোম্পানির স্টকে বিনিয়োগ করবে।
- নতুন ITI ফান্ডটির পরিচালনের দায়িত্বে থাকতে চলেছেন দুইজন ফান্ড ম্যানেজার বিশাল জাজু এবং রোহন কর্দ।
- লার্জ অ্যান্ড মিডক্যাপ ফান্ডটি নিফটি লার্জ – মিডক্যাপ ২৫০ ইন্ডেক্স (TRI) –এর বিপরীতে বেঞ্চমার্ক হতে চলেছে।
- এই ফান্ডে বিনিয়োগের ধার্য্য করা মূল্য হলো ৫,০০০ টাকা এবং SIP – এর মাধ্যমে বিনিয়োগ করার ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন।
- তারিখ থেকে তিন মাস সম্পূর্ণ হওয়ার পূর্বে যদি ইউনিটগুলি রিডিম কিংবা সুইচ আউট করা হয়, সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদের উপর ০.৫০% এক্সিট লোড চার্জ করা হবে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]





