buzywithinfoBuzy With Info
Everything About Business
nfo

জিও ব্ল্যাকরক AMC পাঁচটি ইনডেক্স ফান্ডের NFO চালু করেছে, আপনার জানা প্রয়োজন এমন প্রতিটি বিষয় রইলো বিস্তারিত 

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

জিও ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (JFSL) এবং ব্ল্যাকরকের মধ্যে ৫০:৫০ যৌথ উদ্যোগে জিও ব্ল্যাকরক অ্যাসেট ম্যানেজমেন্ট নিউ ফান্ড অফার (NFO)-এর মাধ্যমে পাঁচটি ইন্ডেক্স ফান্ড চালু করার ঘোষণা দিয়েছে। NFO সাবস্ক্রিবসন আজ অর্থাৎ ৫ আগস্ট, ২০২৫ তারিখে শুরু হবে এবং আগামী মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ তারিখে বন্ধ হবে। জিওব্ল্যাকরক অ্যাসেট ম্যানেজমেন্টের MD এবং CEO সিড স্বামীনাথন বলেন, জিওব্ল্যাকরক বিনিয়োগের সকল পর্যায়ে বিনিয়োগকারীদের সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে। NFO প্রস্তাবটি একটি আমন্ত্রণ, যাতে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা অনেক সুবিধা পেতে পারেন। 

11
ফান্ডের নামকী অফার করছে 

জিওব্ল্যাকরক নিফটি৫০ ইন্ডেক্স ফান্ড
ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশনের মাধ্যমে ভারতের ৫০টি বৃহত্তম এবং সর্বাধিক ব্যবসায়ী কোম্পানির কাছে এক্সপোজার প্রদান।

জিওব্ল্যাকরক নিফটি নেক্সট ৫০ ইন্ডেক্স ফান্ড
লার্জ-ক্যাপ লিডারদের পরবর্তী দফায় বিনিয়োগ করতে সাহায্য করছে 

জিওব্ল্যাকরক নিফটি মিডক্যাপ ১৫০ ইন্ডেক্স ফান্ড
ভারতের মাঝারি বা মিডিয়াম আকারের উদ্যোগগুলি থেকে প্রবৃদ্ধি অর্জন করুন
জিওব্ল্যাকরক নিফটি স্মলক্যাপ ১৫০ ইন্ডেক্স ফান্ডউদীয়মান ছোট-ক্যাপ উদ্ভাবকদের সাথে যোগাযোগ করতে বলছে
জিওব্ল্যাকরক নিফটি ৮-১৩ বছর G-SEC ইন্ডেক্স ফান্ড দীর্ঘমেয়াদী সরকারি বন্ডের মাধ্যমে পোর্টফোলিওতে স্থিতিশীলতা যোগ করার কথা বলছে

কোম্পানিটি ৫ আগস্ট তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “NFO চলাকালীন Jio BlackRock (জিও ব্ল্যাকরক)-এর ইনডেক্স ফান্ডগুলি এখন JioFinance অ্যাপে সক্রিয় থাকার পাশাপশি বিনিয়োগের জন্য প্রস্তুত। এই ফান্ডগুলি ভারতের প্রধান ডিজিটাল ফাইন্যান্স প্ল্যাটফর্মগুলিতেও পাওয়া যাবে। যার মধ্যে রয়েছে Groww, Zerodha, Paytm, INDmoney, Dhan, এবং Kuvera, এবং অন্যান্য SEBI নিবন্ধিত বিনিয়োগ উপদেষ্টাদের (RIAs) সাথে।”

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading