buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান? জানুন কীভাবে একাধিক মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে তুলনা করবেন

মিউচ্যুয়াল ফান্ডের মাধ্যমে স্টক, বন্ড ইত্যাদি একাধিক বিকল্পে বিনিয়োগের সুযোগ থাকে। আবার স্টক-বন্ডের মিশ্রণ, এছাড়াও বিভিন্ন আলাদা আলাদা ক্যাটাগরি ও সাব-ক্যাটাগরিতে বিনিয়োগ করা যায় মিউচ্যুয়াল ফান্ডের মাধ্যমে। ফলে এতগুলি বিকল্পের মধ্যে সঠিক ফান্ড বেছে নেওয়া সহজ ব্যাপার নয়। আবার দুটি ফান্ড যদি একই ক্যাটাগরির হয় তাহলে দুটির মধ্যে ভালো ফান্ডটি নির্বাচন করা আরও কঠিন। আজকে আমরা জানব কোন ফ্যাক্টরগুলি দেখে দুটি ফান্ডের মধ্যে আপনি তুলনা করতে পারবেন। 

5 2

আপনার বিনিয়োগ লক্ষ্য অনুযায়ী সঠিক ফান্ড নির্বাচনের জন্য তুলনামূলক বিশ্লেষণ একান্ত প্রয়োজন। শুধুমাত্র অতীতের রিটার্ন দেখেই ফান্ড নির্বাচন করা ঠিক নয়। হ্যাঁ, রিটার্ন অবশ্যই একটি ফ্যাক্টর তবে সেটি ছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় দেখা জরুরি। সুতরাং আপনি যখন মিউচ্যুয়াল ফান্ড সম্পর্কে রিসার্চ করবেন এবং অন্যান্য ফান্ডের সঙ্গে তুলনা করে দেখবেন সেইসময় নিম্নলিখিত ফ্যাক্টর বা বিষয়গুলি দেখা দরকার––

  • বিনিয়োগ লক্ষ্য:  মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের সময়ে অবশ্যই মনে রাখবেন একেকটি ফান্ডের লক্ষ্য বা উদ্দেশ্য একেকরকমের। কিছু ফান্ড শুধুমাত্র ইক্যুইটি নির্ভর হয়,  অর্থাৎ শুধুমাত্র লার্জ, মিড বা স্মল ক্যাপে বিনিয়োগ করে রিটার্ন বৃদ্ধি করতে চায়, আবার কিছু ফান্ড debt security যেমন বন্ডে বিনিয়োগ করে। ফলে আপনি কোন লক্ষ্য নিয়ে বিনিয়োগ করছেন সেটি বুঝে ফান্ডের রিসার্চ বা ফান্ড নির্বাচন করুন। 
  • বেঞ্চমার্ক:  একটি মিউচ্যুয়াল ফান্ড কেমন পারফর্ম করছে সেটি বোঝার একটি সূচক বা মানদণ্ড হল বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক দেখে বোঝা যায় কোনো নির্দিষ্ট ফান্ড নিজের বেঞ্চমার্কের তুলনায় কেমন ফলাফল করছে। অর্থাৎ ধরুন কোনো মিউচ্যুয়াল ফান্ডের একটি স্কিম (A) গত ৫ বছরে 12% রিটার্ন দিয়েছে এবং দেখা গেল সেই ফান্ডের বেঞ্চমার্কের ৫ বছরের রিটার্ন 15%। আবার অন্য একটি স্কিমের (B) রিটার্ন 17%। তাহলে বুঝতে হবে স্কিম A-এর তুলনায় স্কিম B-এর রিটার্ন বেঞ্চমার্ক রিটার্নের তুলনায় ভালো এবং স্কিম B নিঃসন্দেহে ভালো একটি ফান্ড। 
  • ঝুঁকি প্রবণতা:  প্রতিটি ফান্ডের একটি ঝুঁকির মাত্রা থাকে যা দেখে বোঝা যায় ফান্ডটি কতটা ঝুঁকিপূর্ণ। ঝুঁকির মাত্রা অনুযায়ী ফান্ড ৫টি ক্যাটাগরিতে বিভক্ত– কম ঝুঁকি, মাঝারি থেকে কম ঝুঁকি, মাঝারি ঝুঁকি, মাঝারি থেকে বেশি ঝুঁকি এবং সবশেষে বেশি ঝুঁকি। আপনি যেমন ঝুঁকি নিতে পারবেন সেই অনুযায়ী ফান্ড নির্বাচন করুন। 
  • Rolling returns:  একটি ফান্ড বিভিন্ন আলাদা আলাদা বাজার পরিস্থিতিতে কেমন রিটার্ন দিয়েছে সেই বিষয়টি দেখায় rolling returns। আপনি যদি দুটি ফান্ডের রোলিং রিটার্ন দেখেন তাহলে কোন ফান্ডটি কতটা স্টেবল রিটার্ন দিয়েছে বিগত কয়েক বছরে, সেটি জানা যায়। ফান্ডের রিটার্নে ওঠানামা সম্পর্কে জানায় এটি। 
  • Expense ratio: আপনার জমা করা অর্থ সঠিকভাবে পরিচালনা করার জন্য মিউচ্যুয়াল ফান্ড একটি ফি ধার্য করে যাকে expense ratio বলে। এই চার্জ শতাংশে প্রকাশ করা হয় যা মোট রিটার্নে প্রভাব ফেলে। ফলে ফান্ড নির্বাচনের সময়ে expense ratio-র তুলনা অবশ্যই করা উচিত, এবং কম expense ratio-যুক্ত ফান্ড নির্বাচন করলে রিটার্নে সামান্যই প্রভাব পড়বে। মনে রাখবেন ডিরেক্ট প্ল্যানের তুলনায় রেগুলার প্ল্যানে expense ratio বেশি। সুতরাং তুলনা করার সময়ে হয় দুটি ডিরেক্ট প্ল্যানের মধ্যে তুলনা করতে হবে, না হয় দুটি রেগুলার প্ল্যানের মধ্যে তুলনা করতে হবে। 
  • ফান্ডটির অস্তিত্ব: ফান্ডের মধ্যে তুলনামূলক আলোচনা করার সময়ে দেখা জরুরি যে ফান্ডটি কতদিন ধরে রয়েছে এবং বছর বছর কেমন পারফর্ম করছে। যদি কোনো ফান্ড বেশ কয়েকবছর ধরে রয়েছে এবং ভালো রিটার্ন দিচ্ছে দেখা যায়, তাহলে সেটি তুলনায় সুরক্ষিত ফান্ড বলে ধরে নেওয়া যেতে পারে। এই ধরনের ফান্ড প্রতিষ্ঠিত কোনো কোম্পানি দ্বারা পরিচালিত যাদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ফান্ড পরিচালনার। ফলে নতুন কোনো কোম্পানির ফান্ডের তুলনায় প্রতিষ্ঠিত, অভিজ্ঞতাসম্পন্ন ফান্ডে বিনিয়োগ সুরক্ষিত বিনিয়োগ মনে করা হয়। 
  • সেক্টর অ্যালোকেশন:  আপনি যখন কোনো ফান্ডে বিনিয়োগ করেন তখন ফান্ডের ম্যানেজার ঠিক করে সেই অর্থ কোন খাতে বিনিয়োগ করবে। যেমন multi cap fund-এর মোট সম্পদের অন্তত 65% ইক্যুইটিতে বিনিয়োগ করা হয়। কিন্তু সমস্ত ফান্ডের অ্যাসেট অ্যালোকেশন সমান নয়। কোনো ফান্ড FMCG সেক্টরে ফান্ড অ্যালোকেট করে, কোনো ফান্ড আবার IT-তে। তাই বিনিয়োগের আগে দেখা দরকার কোন সেক্টরে কতটা অর্থ বিনিয়োগ করছে ফান্ডটি। সেই কারণে আপনি ফান্ডটির ঝুঁকি ও রিটার্ন সম্পর্কে অবগত থাকবেন। 

ফলে যখনই দুই বা তার বেশি ফান্ডের মধ্যে তুলনা করবেন তখন তাদের রিটার্নের তুলনা করার সময়ে একই সময়ে তাদের রিটার্ন কেমন সেটির তুলনা করা উচিত। আপনি একটি ফান্ডের ৩ বছরের রিটার্নের সঙ্গে অন্যান্য ফান্ডের ৫ বছর বা ১ বছরের রিটার্নের তুলনা করবেন না। এছাড়াও একই ক্যাটাগরি যেমন দুটি লার্জ ক্যাপের মধ্যে তুলনা হবে। কখনই লার্জ ক্যাপের সঙ্গে মিড বা স্মল ক্যাপের তুলনা চলবে না। এছাড়াও index fundগুলির মধ্যে actively managed fund-এর তুলনা করা যাবে না। Index fund যেহেতু একটি প্যাসিভ ফান্ড তাই এই ফান্ডগুলির expense রেশিও কম হয় অ্যাক্টিভ ফান্ডের তুলনায়। সেই কারণে active fund-এর তুলনা আপনাকে active fund-এর সঙ্গেই করতে হবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading