দেশের বিনিয়োগকারীদের একটি বড় অংশ বিনিয়োগ বিকল্প হিসাবে অত্যন্ত পছন্দ করে মিউচ্যুয়াল ফান্ড। বিশেষ ভাবে সম্প্রতিকালে দলে দলে বিনিয়োগকারী আসছেন বিনিয়োগের এই বিকল্পে বিনিয়োগ করবে বলে। যার অন্যতম প্রধান কারণ হল বর্তমানে দেশীয় মিউচ্যুয়াল ফান্ডগুলির দূর্দান্ত পারফর্ম্যান্স। আর তাই বিনিয়োগকারীরা মিউচ্যুয়াল ফান্ডগুলিতে (Mutual fund) বিনিয়োগ করার মাধ্যমে দারুণ রিটার্ণ জেনারেট করতে সক্ষম হচ্ছেন। আবার অন্যদিকে মিচ্যুয়াল ফান্ড (Mutual fund) হাউসগুলি ক্রমবর্ধমান বাড়তে থাকা বিনিয়োগকারীদের দেখে এবং আরও বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য প্রতিনিয়ত নিউফান্ড লঞ্চ করছে। এবার সেই তালিকায় নাম লেখালো ইনভেসকো মিউচ্যুয়াল ফান্ড।
Invesco Mutual Fund
অবশ্য এই প্রথম নয় জুলাই মাসে একাধিক মিউচ্যুয়াল ফান্ড (Mutual fund) লঞ্চ হয়েছে। যার NFO- এর সুবিধা বিপুল সংখ্যক বিনিয়োগকারী নিয়েছেন। আর এই ফান্ডগুলির মধ্যে কোনোটি ইক্যুটি, ওপেন এন্ড বা রিয়েলয়েস্টেড ফান্ড ছিল। তবে দেশের জনপ্রিয় ফান্ড হাউস ইনভেসকোর পক্ষ থেকে সম্প্রতি একটি থিমেটিক ফান্ড লঞ্চ করেছে। যার নাম দিয়েছে Invesco India Manufacturing Fund (ইনভেসকো ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং ফান্ড)। আদপে এটি একটি ওপেন এন্ডেড ইক্যুইটি স্কিম। যা উৎপাদন খাতের সাথে সম্পর্ক যুক্ত। চলুন নতুন ফান্ডের সম্পর্কে জরুরি তথ্য গুলি কী কী তা দেখে নেওয়া যাক। –
- ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে নিউ ফান্ড অফার বা NFO- এর সুবিধা পাওয়া যাবে।
- থিমেটিক ফান্ডটি Nifty India Manufacturing TRI- এর বিপরীতে বেঞ্চমার্ক করা হবে।
- ইনভেসকো ইন্ডিয়ার নতুন ফান্ডের ম্যানেজিং- এর দ্বায়িত্বে রয়েছেন ধীমন্ত কোঠারি (Dhimant Kothari) এবং অমিত গন্ত্র (Amit Ganatra)।
- থিমেটিক নতুন ফান্ড একটি ম্যানুফ্যাকচারিং থিম ভিত্তিক স্কিম হওয়ায়, ফান্ডটি উৎপাদন খাতের সাথে জড়িত সংস্থাগুলিতেই বিনিয়োগ করবে।
- নতুন ফান্ডটি ইক্যুটি এবং ইক্যুইটি ইন্সট্রুমেন্ট গুলিতে ৮০% থেকে ১০০% সম্পদ বরাদ্দ করবে। পাশাপাশি ডেট এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে ০% থেকে ২০% সম্পদ করবে।
- ফান্ডটির নূন্যতম বিনিয়োগ মূল্য ১ হাজার টাকা ধার্য করা হয়েছে এবং সুইচ ইনের জন্য একই মূল্য ধার্য করেছে ফান্ড হাউস।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে এবং মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগে ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো নির্দিষ্ট স্টকে, বন্ডে এবং মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]
Article By – সুনন্দা সেন






