buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে বড় স্বস্তি! SIP বন্ধের হার কমে, জুলাই মাসে রেজিস্ট্রেশন বাড়লো টানা তিন মাসের সর্বোচ্চে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে বড়ো স্বস্তি, বিনিয়োগকারীদের মধ্যে SIP (Systematic Investment Plan)- এর মাধ্যমে বিনিয়োগ চালিয়ে যাওয়ার প্রবণতা কিছুটা শক্তিশালী হয়েছে। জুলাই ২০২৬-এ SIP বন্ধের বা স্টপেজ রেশিও নেমে এসেছে ৮১.৮৭%- এ, যা জুনের ৯১.২৩%- এর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। অর্থাৎ, প্রতি ১০০টি নতুন SIP-এর বিপরীতে প্রায় ৮২টি SIP বন্ধ বা মেয়াদপূর্তি হয়েছে। জুলাইয়ের তথ্য বলছে, মিউচ্যুয়াল ফান্ডে SIP-এর ক্ষেত্রে নতুন বিনিয়োগের গতি আবারও বন্ধ হয়ে যাওয়া SIP-এর চেয়ে এগিয়ে রয়েছে।

July 18 New in article ads By Sir

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, টানা তৃতীয় মাসে নতুন SIP রেজিস্ট্রেশন (registration)-এর সংখ্যা বন্ধ হয়ে যাওয়া SIP-এর তুলনায় বেশি থেকেছে। চলতি বছরের জুনেও SIP রেজিস্ট্রেশনের অনুপাত ১০০%- এর নিচে নেমে ৯১.২৩% হয়েছিল। আর ১০০%- এর নিচে স্টপেজ রেশিও সাধারণত বোঝায়, যে মাসে যত SIP বন্ধ হয়েছে তার চেয়ে বেশি নতুন SIP শুরু হয়েছে। তবে বার্ষিক ভিত্তিতে ছবিটা পুরোপুরি স্বস্তিদায়ক নয়। জুলাই ২০২৫-এ SIP স্টপেজ রেশিও ছিল ৬২.৬৬%। যেখানে ২০২৬ সালের জুলাইয়ের ৮১.৮৭% রেশিও মাসিক ভিত্তিতে উন্নতি দেখালেও, বার্ষিক ভিত্তিতে স্টপেজ এখনও তুলনামূলকভাবে বেশি।

SIP-এ বিনিয়োগকারীদের অংশগ্রহণের সামগ্রিক ছবিও গুরুত্বপূর্ণ। জুনে SIP কন্ট্রিবিউশন পৌঁছেছিল রেকর্ড ৩১,৭৮১ কোটি টাকা, যা মে মাসের তুলনায় ২.৭% এবং এক বছর আগের তুলনায় ১৬.৫% বেশি। একই সময়ে কন্ত্রিবিউটিং SIP অ্যাকাউন্ট বেড়ে ৯.৭৮ কোটি হয়েছে। অর্থাৎ, SIP বন্ধ করার প্রবণতা নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি, কিন্তু নতুন বিনিয়োগকারীর প্রবেশ এবং বিদ্যমান বিনিয়োগকারীদের ধারাবাহিকতা; দুই দিক থেকেই মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ইতিবাচক কিছু সংকেত দেখা যাচ্ছে। বিশেষ করে স্টপেজ রেশিও ১০০%- এর নিচে থাকা দেখাচ্ছে যে নতুন SIP-এর প্রবাহ এখনও SIP বন্ধ হওয়ার হারকে ছাপিয়ে যাচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading