প্রত্যেক বিনিয়োগকারীর লাভজনক বিনিয়োগ এবং মুনাফা অর্জনের জন্য কার্যকর সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য। যা নীতির মৌলিক বিষয় সচেতন হওয়ার সাথে শুরু হয় এবং আর্থিক সীমাবদ্ধতার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে। বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগ পদ্ধতির বৈশিষ্ঠ্য, সুবিধা, ঝুঁকি এবং অন্তনির্হীত ক্লোজেস সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকাও অপরিহার্য। তার সঙ্গে বাজারের প্রবণতা এবং অর্থনৈতিক সূচকগুলির করে আগত বিপত্তি গুলি খুঁজে বের করে নিজের সহায়তা করতে হয়।
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (Systematic Investment Plan) বা SIP বর্তমানে বিনিয়োগকারীদের মধ্যে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে অল্পবয়সী, নতুন খুচরা বিনিয়োগকারী এবং যারা সঞ্চয় করে অবসর জীবন চিন্তা মুক্ত করার পরিকল্পনায় রয়েছে। SIP সুশৃঙ্খল সঞ্চয় এবং বিনিয়োগের উৎসাহিত করে। প্রতিনিয়ত নির্দিষ্ট সময়ে ব্যবধানে বিনিয়োগে উচ্চ রিটার্ণ প্রদানও করে। SIP বিনিয়োগের একটি চমৎকার পদ্ধতি । তবে কিছু ভুল করলে রিটার্ণ কম হতে পারে। চলুন তবে যে ৫টি সাধারণ ভুল এড়িয়ে চলা উচিত, তা দেখে নেওয়া যাক:-
- বিনিয়োগের সময় অবশ্যই আপনাকে নিজের আর্থিক পরিস্থিতি দেখে বিনিয়োগের সীমা বা মূল্য স্থির করাতে হবে। যাতে আপনার বিনিয়োগ কোনো ভাবে অর্থের চাপ সৃষ্টি করতে না পারে।
- দ্রুত রিটার্ণের আশায় নেওয়া দ্রুত সীদ্ধান্ত আপনার বিনিয়োগে ক্ষতি করতে পারে। তাই ক্রমাগত SIP শুরু করা এবং বন্ধ করা এড়িয়ে যেতে হবে।
- অবশ্যই বিনিয়োগে একাগ্রতা ও নির্দিষ্টতা প্রয়োজন, তবে SIP করার সময় যদি একটি তহবিলে সম্পূর্ণ অর্থ বিনিয়োগ করেন তবে ঝুঁকিও বাড়তে থাকবে। তাই বিনিয়োগে ভারসাম্য রাখা আবশ্যক। আর নির্দিষ্টতা এক্ষেত্রে এড়িয়ে চলা দরকার।
- উচ্চ ব্যয়ের অনুপাত আপনার আয় হ্রাস করতে পারে। তাই বিনিয়োগের আগে এন্ট্রি লোড এবং এক্সিড লোডের পাশাপাশি অতিরিক্ত ফি সম্পর্কে সচেতন হন।
- আপনার বিনিয়োগ নিয়মিত নিয়মিত পর্যালোচনা করা দরকার। না হলে আপনার অ্যাসেট আন্ডার পারফর্ম করতে পারে। বাজারের পরিবর্তন এবং ফান্ডের পারফর্ম্যান্স উপেক্ষা করলে, তা আপনার রিটার্ণের উপর প্রভাব ফেলতে পারে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারের পাশাপাশি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগে ঝুঁকি থাকে। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বা মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]
Article By – সুনন্দা সেন






