Article By – সুনন্দা সেন

একটি সংবাদ সংস্থার পক্ষ থেকে প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালের নভেম্বর মাস থেকে চলতি বছরের দীপাবলি পর্যন্ত সেরা পারফর্মকারী মিউচ্যুয়াল ফান্ডগুলির মধ্যে অন্যতম হলো সেক্টরাল মিউচ্যুয়াল ফান্ড। একাধিক মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে আকর্ষণীয় পারফর্ম্যান্স লক্ষ্য করার পাশাপাশি সেক্টরাল এবং থিমেটিক ফান্ডগুলি পারফর্ম্যান্সের নিরিখে বড় চমক দিয়েছে। গত এক বছরে এই ফান্ডগুলি বিনিয়োগকারীদের সর্বোচ্চ ৬৪% পর্যন্ত রিটার্ন প্রদান করেছে। এই সময়ে আনুমানিকভাবে ১৯৯ টির কাছাকাছি সেক্টরাল ও থিমেটিক ফান্ড দেশে সক্রিয় অবস্থায় ছিল।
দেরি না করে দেখে নিন গত বছরের দীপাবলি থেকে এখনও পর্যন্ত সর্বোচ্চ রিটার্ন অফারকারী সেরা ৫ টি সেক্টরাল মিউচ্যুয়াল ফান্ডগুলির নাম। আর সেগুলি হলো:
- HDFC ডিফেন্স ফান্ড: মিউচ্যুয়াল ফান্ডের বাজারে একাধিক ফান্ডের পারফরম্যান্স বেশ ভালো। আর অন্যান্য ক্ষেত্রের মধ্যে অন্যতম হলো সেক্টরাল মিউচ্যুয়াল ফান্ড। শেয়ার বাজারে ডিফেন্স সেক্টরের স্টকগুলির ভালো পারফর্ম্যান্সের কারণে HDFC ফান্ড হাউসের এই ফান্ডটিতেও দুর্দান্ত পারফর্ম্যান্স দেখা গিয়েছে। বিনিয়োগকারীদের এই ফান্ডটি ৬৪.০৭% রিটার্ন প্রদান করেছে।
- SBI PSU ফান্ড: মিউচ্যুয়াল ফান্ডের অন্যান্য ক্ষেত্রের মধ্যে অন্যতম হলো সেক্টরাল মিউচ্যুয়াল ফান্ড। গত বছরের দীপাবলি থেকে এখনও পর্যন্ত এই সেক্টরাল ফান্ডটি থেকে বিনিয়োগকারীরা ৫৭.৯৪% রিটার্ন পেয়েছেন।
- ইনভেসকো ইন্ডিয়া PSU ইক্যুইটি ফান্ড: তালিকায় অন্যান্য ফান্ডের তুলনায় এই ফান্ডটি দেশের সবচেয়ে পুরানো PSU সেক্টর ভিত্তিক ফান্ড। একই সময়ের মেয়াদে এই মিউচ্যুয়াল ফান্ডটি বিনিয়োগকারীদের ৫৭.৩২% – এর কাছাকাছি রিটার্ন অফার করেছে।
- LIC MF ইনফ্রা ফান্ড: এটি একটি ইনফ্রাস্ট্রাকচার সেক্টর ভিত্তিক মিউচ্যুয়াল ফান্ড। সাম্প্রতিক সময়ে এই ফান্ডটিতেও দুর্দান্ত পারফর্ম্যান্স দেখতে পাওয়া গিয়েছে। এক বছরে এই সেক্টরাল ফান্ড বিনিয়োগকারীদের ৬০.২১% রিটার্ন অফার করেছে।
- কানাড়া রোবেকো ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড: মিউচ্যুয়াল ফান্ডের বাজারে একাধিক ফান্ডের পারফরম্যান্স বেশ ভালো। তেমনি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে এই সেক্টরাল ফান্ডটি। এটি বিনিয়োগকারীদের ৫৭.৫৯% পর্যন্ত রিটার্ন অফার করেছে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




