buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

শ্রীরাম AMC ভারতের প্রথম মাল্টি-সেক্টর রোটেশন ফান্ড চালু করবে! নিউ ফান্ড অফার কবে থেকে শুরু হবে? এছাড়াও ফান্ডটির বিষয় বিস্তারিত জানুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বর্তমানে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে মিউচ্যুয়াল ফান্ড। ঝুঁকি থাকলেও MF এ বিনিয়োগ করে ভালো রিটার্ণ অর্জন করার সুযোগ থাকে। যে কারণে ঝুঁকি থাকার সর্তেও ইতিবাচক বাজারের কারণে একদল বিনিয়োগকারী মোটা অংকের মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। যে কারণে অনেক ফান্ড হাউস নতুন ফান্ড লঞ্চ করছে। ইতিমধ্যে অনেক MF হাউস দ্বারা NFO বা নিউ ফান্ড অফার লঞ্চ করা হয়েছে। সম্প্রতি দেশের জনপ্রিয় শ্রীরাম অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, শ্রীরাম গ্রুপের অংশ। এটি ভারতের প্রথম মাল্টি-সেক্টর রোটেশন ফান্ড চালু করার ঘোষণা দিয়েছে। 

11

নতুন ফান্ডটির NFO সাবস্ক্রিপশন ১৮ নভেম্বর, ২০২৪-এ শুরু হবে এবং ২ ডিসেম্বর, ২০২৪-এ বন্ধ হবে। এবার চলুন তবে বিনিয়োগের কথা ভাবার আগে মাল্টি-সেক্টর রোটেশন ফান্ডটির বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক। : –

  • এটি একটি ওপেন – এন্ডেড ইক্যুইটি স্কিম।
  • নিফটি 500 সূচকের বিপরীতে ফান্ডটি বেঞ্চমার্ক করা হবে।
  • শ্রীরাম মাল্টি-সেক্টর রোটেশন ফান্ড সক্রিয়ভাবে একটি ইক্যুইটি পোর্টফোলিও পরিচালনা করবে। 
  • বিনিয়োগকারীরা ন্যূনতম ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIPs), টপ-আপ এবং সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান (STPs) বেছে নিতে পারেন।  SIP একটি সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে সেট আপ করা যেতে পারে।
  • মাল্টি-সেক্টর রোটেশন ফান্ডের কাঠামো বিনিয়োগকারীদের অতিরিক্ত ট্যাক্স প্রভাব ছাড়াই সেক্টরাল প্রবণতা ক্যাপচার করতে সাহায্য করবে।

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading