বর্তমানে মূল্যবৃদ্ধির বাজার আগামীদিনের জন্যে আরও কঠোর হতে পারে। এমন অবস্থায় বিনিয়োগ হলো একমাত্র পথ, যা ভবিষ্যতের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারে। তবে সেক্ষেত্রেও থাকে একাধিক সমস্যা। যেমন ধরুন: কম রিটার্ন, বিনিয়োগে ঝুঁকি, একসাথে বিনিয়োগকৃত অর্থের অভাব ইত্যাদি। তবে বিনিয়োগকারীর কত টাকা বিনিয়োগ করবেন, ঝুঁকি নেওয়ার ক্ষমতা, সুদের হার সবকিছু উপর রিটার্ন নির্ভর করে। তাই অবশ্যই বিনিয়োগ (Investment) করার আগে নানান দিক বিবেচনা করা আবশ্যক।
বিনিয়োগ বিশেষজ্ঞরা বলেন, কম টাকা বিনিয়োগ করেও মোটা অংকের টাকা ফেরত পাওয়া যায়। তবে সেটা তখনি সম্ভব, যখন অল্প বয়স থেকেই বিনিয়োগের পরিকল্পনা করা হবে। আর দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্র বেছে নিতে হবে বিনিয়োগ করার জন্য। আজকে জানবো প্রতিদিন মাত্র ১৫০ টাকা বিনিয়োগ (Investment) করেও আপনারা কোটিপতি হতে পারেন। অল্প টাকা বিনিয়োগ করেও কিভাবে মোটা রিটার্ন পাওয়া যায়?
SIP ক্যালকুলেটর অনুযায়ী, কোনো বিনিয়োগকারী যদি ২৫ বছর বয়স থেকে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে প্রতিদিন ১৫০ টাকা করে বিনিয়োগ করে তবে তার মাসিক বিনিয়োগকৃত অর্থ দাঁড়ায় ৪৫০০ টাকা। এবার কেউ যদি ওই বিনিয়োগ (Investment) ৩২ বছরের জন্য বিনিয়োগ করে, সেক্ষেত্রে ১২% বার্ষিক সুদের হারে ব্যক্তিটি ১৭,২৮,০০০ টাকা রিটার্ন পাবেন। আর আমরা জানি মিউচ্যুয়াল ফান্ডে কমপাউন্ডিংয়ের সুবিধা পাওয়া যায়। সেক্ষেত্রে বিনিয়োগকারীর মোট রিটার্ন দাঁড়াবে ২,০২,৯১,৮৩৭ টাকা।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগে সবচেয়ে বেশি ঝুঁকি থাকে। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ড এবং মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]
Article By – সুনন্দা সেন






