buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

বিনিয়োগকারীদের কোটিপতি করল দুটি ELSS মিউচ্যুয়াল ফান্ড! বিনিয়োগের পরিমাণ এবং সময়সীমা কত?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগকারী ব্যক্তিদের একটি বড় অংশ বিনিয়োগ করার ক্ষেত্রে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP – এর মাধ্যমে বিনিয়োগ করলেও অনেকেই এককালীন মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করে থাকেন। এক্ষেত্রেও মোটা অঙ্কের রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। সম্প্রতি বিনিয়োগকারীরা এককালীন অর্থ বিনিয়োগ করে কয়েকটি নির্দিষ্ট মিউচ্যুয়াল ফান্ড থেকে তাক লাগানো মুনাফা পেয়েছেন। 

9

ট্যাক্স সেভিং মিউচ্যুয়াল ফান্ড বা ELSS বিনিয়োগ করে দুর্দান্ত মুনাফা পেতে সক্ষম হয়ে উঠেছেন বিনিয়োগকারীরা। জানা যাচ্ছে যে ভারতের মিউচ্যুয়াল ফান্ড বাজারে সাতটি ELSS ফান্ড ২৫ বছর সম্পূর্ন করেছে। যার মধ্যে দুটি মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে এককালীন ১ লক্ষ টাকা বিনিয়োগ করে বিনিয়োগকারীরা ১ কোটি টাকা রিটার্ন পেয়েছেন। আর সেটাও ২৫ বছর মেয়াদের ক্ষেত্রে। 

তবে চলুন দেরি না করে কোন কোন মিউচ্যুয়াল ফান্ড থেকে এই ধরনের চমকপ্রদ রিটার্ন পাওয়া গিয়েছে? তা দেখে নেওয়া যাক: 

  • ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড: বিগত ২৫ বছরের মেয়াদে এই ফান্ডটি ১ লক্ষ টাকার এককালীন বিনিয়গকে ১ কোটি টাকায় পরিণত করতে সক্ষম হয়েছে। মিউচ্যুয়াল ফান্ডটি দীর্ঘ বিনিয়োগের সময়সীমায় বিনিয়োগকারীদের ২০.২২% কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট (CAGR) অফার করেছে।
  • HDFC ELSS ট্যাক্স সেভার ফান্ড : ভারতীয় এই ফান্ডটি ২৫ বছরের মেয়াদে বিনিয়োগকারীদের ১ লক্ষ টাকার এককালীন বিনিয়গকে ১.০৫ কোটি টাকায় পরিণত করতে সক্ষম হয়েছে। ২৫ বছরের সময়সীমার মধ্যে ফান্ডটি ২০.৪৫% কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট (CAGR) অফার করেছে।

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading