buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

অ্যাপের মাধ্যমে পুরনো মিউচ্যুয়াল ফান্ড ট্রেক এবং রিক্লেম করতে পারবেন! মিত্রা কীভাবে কাজ করে এবং কীভাবে এর ব্যবহার করবেন?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

যে সকল বিনিয়োগকারীরা পুরনো মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ ট্রেক করতে ভুলে গেছে এবং বিনিয়োগকৃত অর্থ রিক্লেম করতে চান, তাদের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা একটি সহকারী লঞ্চ করেছে। এই সরকারি টুলটির নাম হলো ‘মিউচ্যুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ট্রেসিং অ্যান্ড রিট্রিভাল অ্যাসিস্ট্যান্ট’ বা মিত্রা। যা বিশেষ করে ২০০৬ সালের আগে যে সকল বিনিয়োগকারীরা প্যান কার্ড নম্বর ছাড়াই মিউচ্যুয়াল ফান্ড অ্যাকাউন্ট খুলতে পারতেন তাদের সাহায্য করবে। কারণ প্যান নম্বর অ্যাড না থাকায় অনলাইন পোর্টালগুলি ওই সকল বিনিয়োগ সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করবে না। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বর্তমানে এই ইন্ডাস্ট্রি জুড়ে ৭.৫ মিলিয়নেরও বেশি নিষ্ক্রিয় ফোলিও রয়েছে।

11

প্রতিবেদনে টেক লিমিটেডের ডিজিটাল প্রোডাক্ট হেড বিগনেশ কুমারকে উদ্ধৃত কর বলা হয়েছে, প্ল্যাটফর্মটি বিনিয়োগকারীর নাম এবং কমপক্ষে একটি প্রাথমিক প্যারামিটার অর্থাৎ প্যান, রেজিস্টার্ড ফোন নাম্বার, ইমেল বা ব্যাক অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করে ইনঅ্যাক্টিভ ফোলিও (folios-গুলি) অনুসন্ধান করবে। এছাড়াও মিত্রা ঠিকানা (address), পিন কোড, শহর (city) অথবা নমিনীর নাম সহ ইত্যাদি অতিরিক্ত বিবরণ অনুসন্ধানকে আরও পরিশীলিত বা রিফাইন করবে এবং মালিকানা যাচাই করতে সহায়তা প্রদান করবে। মিত্রা আনুষ্ঠানিক ভাবে ২১ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে চালু করা হয়েছে।
প্ল্যাটফর্মটি ব্যবহার করতে হলে আপনাকে প্রথমে MF Central.com (MP সেন্ট্রাল.কম)-এ যেতে হবে। তারপর আপনার প্যান নাম্বার এন্টার করাতে হবে। রেজস্টার্ড করা মোবাইল নম্বর বা ইমেল আইডিতে পাঠানো OTP ব্যবহার করে যাচাই করতে পারেন। অনুসন্ধানটি আরও পরিমার্জিত করতে চাইলে আপনি অ্যাক্সেস, নমিনীর বিবরণ, ব্যাক অ্যাকাউন্ট নম্বর, সিটি বা পিন কোডের মতো অন্যান্য বিবরণ অ্যাড করতে পারেন। বিশদ বিবরণ এন্টার করার পর ‘প্রসেস (Process)’-এ ক্লিক করলে প্রদত্ত ডিটেইলসের সাথে সংযুক্ত ইনঅ্যাক্টিভ (নিষ্ক্রিয়) ফোলিওগুলির জন্য ট্রেকিং শুরু করে। আর মিল খুঁজে পেলে প্ল্যাটফর্মে নির্দেশাবলী অনুসরণ করে KYC আপডেট এবং রিক্লেম করতে পারেন আপনাদের বিনিয়োগ।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading