buzywithinfoBuzy With Info
Everything About Business
Bitcoin

বিটকয়েন সর্বোচ্চ স্তরে পৌঁছেছে এবং ক্রিপ্টোর মার্কেট ক্যাপ রেকর্ড ৪.১৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে! ক্রিপ্টোর বৃদ্ধির কারণ কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

১৪ আগস্ট, ২০২৫ (আজ) বিটকয়েনের মূল্য সর্বকালের সর্বোচ্চ ১,২৪,৪০০ ডলারে পৌঁছেছে। যার ফলে সামগ্রিক ক্রিপ্টোকারেন্সি বাজার মূলধন রেকর্ড ৪.১৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। ক্রিপ্টো এক্সচেঞ্জ ‘মুডেক্সের’ সহ প্রতিষ্ঠাতা এবং CEO এডুল প্যাটেল বলেছেন, বিটকয়েন বর্তমানে ১,২৩,৬০০ ডলারের কাছাকাছি স্তরে লেনদেন হচ্ছে। এই ব্রেকআউট বিটকয়েনকে প্রাইস ডিসকভারির দিকে অগ্রসর করেছে। যার ফলে লিক্যুইডেশন ক্লাস্টার ১,২৫,৫০০ ডলারের কাছাকাছি স্তরে আটকে রাখা হয়েছে। তবে আগামী সপ্তাহে এটি ১,৪০,০০০ ডলারের দিকে অগ্রসর হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই মাইল ফলক বাজারের গতিশীলতার ক্ষেত্রে কটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। আর সামষ্টিক অর্থনৈতিক আশাবাদ, প্রাতিষ্টানিক চাহিদা এবং নীতিগত প্রতিবন্ধকতার মিশ্রণ এই র্যালিকে চালিত করছে। 

11

এডুল প্যাটেল বলছেন, বিটকয়েন সর্বোকালের সর্বোচ্চ ১,২৪,৪০০ ডলারে পৌঁছেছে। এই র‍্যালিতে সেপ্টেম্বরে সুদের হার কমানোর জন্য দৃঢ় আশাবাদ, কর্পোরেট সেভিংস, ধারাবাহিক ETF প্রবাহ এবং বুলিশ ডেরিভেটিভস কার্যকলাপসহ একাধিক কারণ এই র্যালিতে অবদান রেখেছে। পাশাপাশি ক্রিপ্টো সম্পদে বিনিয়োগে সহজ করার জন্য ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ বাজারের মনোভাবকে আরও উন্নত করেছে। একটি এন্টারপ্রাইজ ব্লকচেইন কোম্পানি CIFDAQ- এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিমাংশু মারাদিয়া বলেছেন, বিটকয়েনের দাম প্রথমবারের মতো ১,২৪,০০০ ডলার ছাড়িয়ে যাওয়ার পর ১,২৩,৮৬৮ ডলারে নেমে এসেছে। শক্তিশালি প্রাতিষ্ঠানিক চাহিদা এবং সেপ্টেম্বরে সুদের হার কমানোর ক্রমবর্ধমান প্রত্যাশা এই উত্থানকে বাড়িয়ে তুলেছে। এছাড়া ম্যাক্রোইকোনমিক তথ্যও মনোভাবকে চাঙ্গা করতে সাহায্য করেছে। 

ইথেরিফামও এই র‍্যালিতে যোগ দিয়েছে, যা ২০২১ সালের সর্বোচ্চের কাছাকাছি ৪,৭১৭ ডলারে লেনদেন হচ্ছে। প্রাতিষ্টানিক প্রবাহ এই ক্ষেত্রেও একটি প্রধান চালিকাশক্তি। জানা যাচ্ছে যে বিটকয়েন ETF-এর মধ্যে ৩.৬ বিলিয়ন ডলারেরও বেশি যোগ করেছে। যেখানে কর্পোরেট এবং সার্বভৌম ট্রেজারিগুলিতে এখন ৩.৬৪ মিলিয়ন BTS রয়েছে। যা মোট সরবরাহের প্রায় ১৭%। এছাড়া তিনি বলেন, প্রত্যাশিত সময়ের চেয়ে কম মার্কিন CPI তথ্য ২.৭% বার্ষিক হারে অনুমানিত স্তরকে ছাড়িয়ে। তবে মূল মুদ্রাস্ফীতি ৩.১%-এ বৃদ্ধি পেলে ফেড সতর্ক থাকতে পারে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading