buzywithinfoBuzy With Info
Everything About Business
Bonds

বন্ড কী? কর্পোরেট নাকি সরকারি বন্ড— কোথায় invest করবেন?

নিশ্চিত আয়ের বিনিয়োগের একাধিক বিকল্প রয়েছে। তবে তার মধ্যে বন্ড মার্কেট সম্ভবত বৃহত্তম fixed income market। আপনি যদি বন্ডে বিনিয়োগে আগ্রহী হন তাহলে আপনাকে হয় corporate bond নাহলে government bond— এই দুটির মধ্যে invest করতে হবে। যদিও কোথায় বিনিয়োগ করবেন সেই সিদ্ধান্ত নেওয়া কিছুটা জটিল হতে পারে। কারণ দুটিই বন্ডের ক্যাটাগরি হলেও দুটির মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। পার্থক্য বুঝলে আপনার পক্ষে নিজের আর্থিক লক্ষ্য অনুযায়ী সঠিক জায়গায় বিনিয়োগ করতে সুবিধা হবে। আজকের আলোচনায় আমরা বন্ডের এই দুই ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। তবে তার আগে জানা দরকার বন্ড আসলে কী? 

11

বন্ড কী? 

প্রথমেই জেনে নেব বন্ড কী? বন্ড হল একধরনের ঋণ বা লোন যেটি বন্ডহোল্ডার বা যিনি বন্ডে ইনভেস্ট করছেন, অর্থাৎ ইনভেস্টার বন্ডের ইস্যুয়ারকে প্রদান করে। সহজে বললে, ইস্যুয়ারকে বন্ডের ইনভেস্টার যে ঋণ বা লোন প্রদান করে সেটাকেই বন্ড বলে। কর্পোরেট, সরকার এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন বন্ড ইস্যু করতে পারে। বন্ড ইস্যুর মাধ্যমে এই সংস্থাগুলি সেইসব বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা বা ফান্ড সংগ্রহ করে যাঁরা সেই বন্ডগুলি কেনেন। সেই কারণে আপনি যখন কোনো বন্ড কেনেন তখন বন্ডের ইস্যুয়ার বিনিয়োগের maturity পর্যন্ত একটি সুদ প্রদান করে এবং মেয়াদশেষে মূল বিনিয়োগ ফেরত দিয়ে দেয়। 

বন্ডে বিনিয়োগের সুবিধা:

→ প্রাথমিক বিনিয়োগ কম :  বন্ডে বিনিয়োগ সাশ্রয়ী একটি বিকল্প হতে পারে কারণ কিছু কিছু বন্ডে আপনি ১০০০ টাকা দিয়েও বিনিয়োগ করতে পারবেন। যদিও বেশিরভাগ বন্ডের ন্যূনতম ফেসভ্যালু ১,০০,০০০ টাকা। তবে বন্ড মার্কেটে খুচরো বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়াতে সম্প্রতি RBI কর্পোরেট বন্ডের ন্যূনতম টিকিট সাইজ ১ লাখ থেকে কমিয়ে ১০,০০০ টাকা করেছে। 

নিশ্চিত রিটার্ন :  বন্ডে বিনিয়োগ করার অর্থ হল বন্ড থেকে আপনি স্থির আয় পেতে পারেন। রিটার্ন কত হবে সেটা বন্ডের ইস্যুয়ার আগে থেকেই জানিয়ে দেয়। মার্কেটের ওঠানামা বন্ডের রিটার্নে কোনো প্রভাব ফেলে না। 

Credit rating : প্রখ্যাত credit rating agencyগুলি বন্ড ইস্যুয়ার কোম্পানিগুলির অর্থ ফেরতের track record দেখে credit rating দেয়। এই rating গুলি দেখে আপনি সিদ্ধান্তে আসতে পারবেন বিনিয়োগের জন্য বন্ডটি সংরক্ষিত কিনা। Equity-র ক্ষেত্রে আমরা এই সুবিধা পাই না। ‘AAA’ rating-যুক্ত বন্ডগুলি সবচেয়ে নিরাপদ। 

→ Diversification:  যেহেতু শেয়ার বাজারের ওঠানামা বন্ডের রিটার্নে কোনো প্রভাব ফেলে না, তাই এখানে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা নিজেদের পোর্টফোলিও থেকে রিস্ক কিছুটা কমিয়ে পুরো investment-কে diversify করার সুযোগ পান। 

6

এবার জেনে নিই corporate ও government bond কী?

Corporate bond :  কর্পোরেট বন্ড হল একধরনের debt security যেটি কোনো কোম্পানি ইস্যু করে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে। যেমন ধরুন, একটি কোম্পানি নিজেদের নতুন ফ্যাক্টরি তৈরির পরিকল্পনা নিয়েছে যার জন্য কোম্পানিটির ৩ কোটি টাকার দরকার। কোম্পানিটি এই খরচ মেটানোর জন্য কর্পোরেট বন্ড ইস্যু করতে পারে, যার প্রতিটির ফেসভ্যালু ১০,০০০ টাকা। কোম্পানিটি জানাল বন্ডহোল্ডাররা বার্ষিক 10% interest পাবেন এবং বন্ডের মেয়াদ ধরা যাক ৩ বছর রাখা হয়েছে।

এবার আপনি মনে করলেন এই বন্ড কিনবেন। আপনি একেবারে ১ লাখ টাকা বিনিয়োগ করলেন। আপনি প্রতি বছর সুদ পাবেন (1,00,000×10%) = 10,000 টাকা করে এবং পাঁচ বছর বাদে আপনি নিজের প্রাথমিক বিনিয়োগ অর্থাৎ ১ লাখ টাকা ফেরত পেয়ে যাবেন। এইভাবে কোম্পানিটি নিজেদের ফান্ড সংগ্রহ করতে পারল এবং আপনিও নিজের investment-এর জন্য ইন্টারেস্ট পেলেন। 

বিগত কয়েক বছরে corporate bond-এর চাহিদা অনেকটাই বেড়েছে।

AD 4nXdUibLsxZkwdzOE4p 08PDPay7046m i5HHGxTMDzgfJ3E3tGcdvbr cBMeJYeBIX9fXNz04yRZVRgeOyNy7aBQMrT yl1Kmq2pbU1yDdQYK Fm29X2TPNDxidzbm

Government Bond:  সরকার যখন ফান্ড সংগ্রহের জন্য বন্ড ইস্যু করে সেইরকম বন্ডকে government bond বলে। সরকারি বন্ডের তদারকির দায়িত্বে থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং বেশিরভাগ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এই বন্ড ইস্যু করে। জনকল্যাণমূলক প্রকল্প বা পরিকাঠামোগত উন্নয়নের জন্য সরকার এই বন্ড ইস্যু করে। যাঁরা সরকারি বন্ডে বিনিয়োগ করবেন তাঁরা সরকার থেকে fixed rate-এ ইন্টারেস্ট পাবেন। ধরুন ভারত সরকারের পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থ সংগ্রহের প্রয়োজন পড়ল। ফলে সরকার বন্ড ইস্যু করল যার face value ১০,০০০ টাকা, মেয়াদ ১০ বছরের এবং সুদের হার 6%। আপনি যদি এই বন্ডটি কেনেন তাহলে ১০ বছর পর্যন্ত (10,000*6%) = ৬০০ টাকা সুদ প্রতি বছর পাবেন এবং মেয়াদ শেষে প্রিন্সিপ্যাল অ্যামাউন্টটি ফেরত পাবেন।

এবার দেখে নিই এই দুই বন্ডের পার্থক্য কী।

বিষয়কর্পোরেট বন্ডগভর্নমেন্ট বন্ড
ইস্যুয়ার পাবলিক ও প্রাইভেট সেক্টর কোম্পানি ইস্যু করে। কেন্দ্র বা রাজ্য সরকারের হয়ে RBI ইস্যু করে। 

নিয়ন্ত্রক সংস্থা
SEBI অর্থাৎ Securities And Exchange Board of India এবং Securities Contract Act দেখাশোনা করে। 
RBI নিয়ন্ত্রণ করে। 
ঝুঁকিসরকারি বন্ড থেকে সামান্য ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে credit rating দেখা জরুরি। যেমন, AAA rating রয়েছে যেসমস্ত বন্ডের তারা গত ১০ বছরে একবারও default হয়নি। আবার যাদের rating A তাদের মধ্যে মাত্র 1% default করেছে। যেহেতু সরকারি হস্তক্ষেপ রয়েছে, তাই এটি সম্পূর্ণ নিরাপদ।
রিটার্নরিটার্ন মোটামুটি 9%-10%।গভর্নমেন্ট বন্ডের রিটার্ন 6%-7%-এর মধ্যে থাকে। 

অর্থাৎ আপনারা দেখলেন রিটার্নের দিক থেকে কর্পোরেট বন্ড বেশি আকর্ষণীয়। তুলনায় কিছুটা কম রিটার্ন দিলেও যেহেতু সরকারি বন্ডে ডিফল্টের সম্ভাবনা নেই, তাই এটি বেশি নিরাপদ। আপনি যদি সামান্য বেশি ঝুঁকি নিয়ে কিছুটা বেশি রিটার্ন পেতে চান তাহলে আপনি কর্পোরেট বন্ডে বিনিয়োগের কথা ভাবতে পারেন। তবে অবশ্যই ক্রেডিট রেটিং দেখাটা জরুরি। আবার যদি একেবারেই ঝুঁকি না দিতে চান সেক্ষেত্রে নিশ্চিন্ত সরকারি বন্ডে বিনিয়োগ করতে পারেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading