ELSS অর্থাৎ Equity-Linked Saving Scheme ও ULIP অর্থাৎ Unit-Linked Insurance Plan উভয়ই আয়কর ধারা 80C-এর সুবিধা প্রদান করে। অর্থাৎ এই দুই বিনিয়োগের ক্ষেত্রেই বার্ষিক ১.৫ লাখ টাকা বিনিয়োগ করমুক্ত হবে। তবে এই দুই বিনিয়োগই ভিন্ন ভিন্ন উদ্দেশ্য পূরণ করে।
ELSS একটি মিউচ্যুয়াল ফান্ড যা কোম্পানির equity share-এ বিনিয়োগ করে এবং এটি একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কারণ এই ফান্ডের রিটার্ন market-linked অর্থাৎ বাজার-সম্বন্ধীয়। সুতরাং শেয়ার বাজারে ভোলাটিলিটি দেখা দিলে ফান্ড নেগেটিভ রিটার্ন দিতে পারে এবং অর্থ খোয়ানোর আশঙ্কা থাকে। তবে অবশ্যই সরাসরি কোম্পানির equity-তে বিনিয়োগের তুলনায় অনেকখানি কম ঝুঁকির এটি। এই মিউচ্যুয়াল ফান্ডগুলিতে ৩ বছরের একটি লক-ইন পিরিয়ড থাকে এবং এই সময়ের আগে ফান্ড থেকে টাকা উইথ্রড করা যায় না।
অন্যদিকে Unit-Linked Insurance Plan অর্থাৎ ULIP-এর নাম থেকেই স্পষ্ট যে এটি একটি বিমা বা ইনসিওরেন্স প্ল্যান যার মধ্যে ইনভেস্টমেন্টের কম্পোনেন্ট থাকে। ULIP-এ আপনি যে প্রিমিয়াম জমা করেন সেটি debt বা equity অথবা debt ও equity উভয়তেই বিনিয়োগ করা হয়। ULIP-এর ক্ষেত্রে ৫ বছরের লক-ইন পিরিয়ড থাকে।
ULIP ও ELSS-এর পার্থক্য:
- বিনিয়োগের ধরন: ELSS ফান্ড সম্পূর্ণ একটি investment plan যা করের সুবিধা প্রদান করে তবে ULIP আসলে একটি বিমা প্রকল্প যা বিমার সুবিধা দেওয়ার পাশাপাশি বিনিয়োগের সুযোগ দেয়।
- লক ইন পিরিয়ড: ELSS-এর লকইন পিরিয়ড ৩ বছরের, অন্যদিকে ULIP-এর লকইন ৫ বছরের।
- রিটার্ন: ELSS যেহেতু ইক্যুইটিতেই বিনিয়োগ করে তাই সাধারণত ULIP-এর তুলনায় এর রিটার্ন বেশি। আবার ULIP-এর ক্ষেত্রে যেহেতু একটি মূলত একটি বিমা বা ইনসিওরেন্স প্ল্যান তাই আপনি যে প্রিমিয়াম জমা করছেন তার একটি অংশ বিমার চার্জগুলির জন্য ব্যবহৃত হয়। ফলত এর রিটার্ন কিন্তু অনেকখানিই কম।
- কর সুবিধা: ELSS এবং ULIP উভয়ই কর সুবিধা প্রদান করে। বার্ষিক ১.৫ লাখ টাকা বিনিয়োগ সম্পূর্ণ করমুক্ত। তবে আপনি যদি ELSS ফান্ড থেকে capital gain করেন তাহলে সেটি LTCG-এর আওতায় পড়বে অর্থাৎ ELSS যদি লকইন পিরিয়ড অর্থাৎ ৩ বছরের বেশি hold করে বিক্রি করা হয় এবং এক বছরে ক্যাপিটাল গেইন ১.২৫ লাখ টাকার বেশি হয় তাহলে 12.5% LTCG tax দিতে হবে।
- চার্জ: ELSS ফান্ডের ম্যানেজমেন্ট সংক্রান্ত খরচ অর্থাৎ expense ratio বার্ষিক মোটামুটি 0.50%-1.50%-এর মধ্যে হয়ে থাকে। এছাড়াও স্ট্যাম্প ডিউটি হিসেবে অতিরিক্ত কিছু অর্থ চার্জ করা হয়। অন্যদিকে ULIP-এর চার্জ সাধারণত বেশি হয় এবং এটি এক বছরে প্রিমিয়ামের 20% অবধিও হতে পারে।
ELSS-এর কিছু সুবিধা ও অসুবিধা:
সুবিধা:
→ লক ইন পিরিয়ড মাত্র ৬ বছরের।
→ ক্যাপিটাল গ্রোথে সাহায্য করে ELSS ফান্ড।
→ দীর্ঘময়াদে এই ফান্ড 10%-12% রিটার্ন দিতে সক্ষম।
→ যেহেতু লকইন পিরিয়ড কম, তাই অন্যান্য tax saving investment বিকল্পের তুলনায় এটির লিক্যুইডিটি বেশি।
অসুবিধা:
→ ELSS একটি equity fund, তাই ইক্যুইটি সংক্রান্ত ঝুঁকি এই ফান্ডে থাকে। ফলে যেসব বিনিয়োগকারীরা কম ঝুঁকির বিনিয়োগ করতে চান তাঁদের ক্ষেত্রে এটি উপযুক্ত না-ও হতে পারে।
ULIP-এর সুবিধা ও অসুবিধা
সুবিধা:
→ Tax benefit রয়েছে।
→ ULIP আপনাকে investment type বাছার সুযোগ দেয়। আপনি চাইলে equity বা debt বা equity ও debt-এর সংমিশ্রণে বিনিয়োগ করতে পারেন।
অসুবিধা:
→ ULIP-এর চার্জ অতিরিক্ত।
→ Term insurance-এর তুলনায় death benefit কম কারণ প্রিমিয়ামের একটি অংশ market-linked instrument-এ বিনিয়োগ করা হয়। ফলে লাইফ কভারেজ স্বাভাবিকভাবেই কমে যায়।
→ রিটার্ন কম ULIP-এর কারণ হল জমা করা অর্থের সম্পূর্ণটাই বিনিয়োগ হয় না, একটি অংশ বিমার প্রিমিয়াম হিসেবে জমা করতে হয়।
সবশেষে বলা যায়, যদি আপনি কিছুটা ঝুঁকি নিয়ে বিনিয়োগ করতে চান এবং ভালো রিটার্ন পেতে চান, এছাড়াও এর পাশাপাশি করের সুবিধা চান তাহলে ELSS ফান্ডে বিনিয়োগ করতে পারেন। তবে ULIP যেহেতু বিমা ও বিনিয়োগ দুটি সুবিধাই প্রদান করে তাই ULIP থেকে ভালো রিটার্ন বা death benefit বিশেষ পাওয়া সম্ভব নয়। বিনিয়োগ ও ইনসিওরেন্সকে একসঙ্গে মিশ্রিত না করে বিমার জন্য term insurance নেওয়া অধিক লাভজনক। এতে লাইফ কভারেজও বেশি এবং প্রিমিয়ামের অঙ্কও কম।





