buzywithinfoBuzy With Info
Everything About Business
Muhorat trading

মুহুরাত ট্রেডিং কী? জানুন এর গুরুত্ব ও ইতিহাস সম্পর্কে

ভারত নিজের সাংস্কৃতিক বৈচিত্র্য ও অদ্বিতীয় আচার-অনুষ্ঠানের জন্য পরিচিত। গৃহপ্রবেশ হোক, কিংবা নতুন গাড়ি বা বাড়ি কেনা, প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় মুহুরাত (Muhurat)-এর গুরুত্ব রয়েছে ভারতীয়দের কাছে। এই একই অনুভূতি কাজ করে ট্রেডার ও ইনভেস্টরদের মধ্যেও যাঁরা প্রতিবছর দীপাবলীর দিন শেয়ার বাজারে জড়ো হন muhurat trading-এর জন্য। আসুন জানা যাক কী এই muhurat trading।

July 18 New in article ads By Sir 1

Muhurat trading কী?

আর হাতে গোনা কয়েকদিন বাদেই দিওয়ালি। তার আগে জেনে নিন এই বিশেষ ট্রেডিং সম্পর্কে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী muhurat trading হল ১ ঘণ্টার একটি ট্রেডিং পিরিয়ড যা প্রতি বছর দিওয়ালির সন্ধেবেলায় হয়ে থাকে। ‘Muhurat’ এমন একটি শুভক্ষণ যে সময়ে বিনিয়োগকারী ও ট্রেডাররা নতুন বছরে সম্পত্তি ও সৌভাগ্য লাভের আশায় শেয়ারের কেনাবেচা করেন। দীপাবলীর আগে স্টক এক্সচেঞ্জ থেকেই মুহুরাত ট্রেডিং-এর সময় নির্ধারণ করা হয়, এবং সাধারণ যে-কোনো ট্রেডিং সেশনের মতো প্রত্যেক ট্রেডার ও ইনভেস্টরের জন্য এই ট্রেডিং খোলা থাকে। BSE ও NSE— উভয় এক্সচেঞ্জেই muhurat trading হয়ে থাকে। এই সময়ের মধ্যে ট্রেডার ও ইনভেস্টররা ব্রোকারের মাধ্যমে তাঁদের অর্ডার প্লেস করতে পারেন এবং ডেরিভেটিভ, স্টক, কারেন্সি ডেরিভেটিভ ইত্যাদি ট্রেডিংও হয়ে থাকে muhurat trading-এ। 

মুহুরাত ট্রেডিং-এর ইতিহাস:

এবার muhurat trading-এর ইতিহাস সম্পর্কে একটু জানা যাক। কীভাবে শুরু হয়েছিল muhurat trading? স্টকব্রোকাররা গতানুগতিকভাবে দিওয়ালির দিন নতুন বছর শুরু করতেন। সেইজন্য দিওয়ালির আগে ‘মুহুরাতের’ শুভক্ষণে তাঁরা তাঁদের ক্লায়েন্টদের জন্য নতুন সেটেলমেন্ট অ্যাকাউন্ট খুলতেন, এবং দিওয়ালির দিন তাঁরা তাঁদের অ্যাকাউন্টের বই-এর পুজো করতেন। মুহুরাত ট্রেডিং-এর সঙ্গে একাধিক বিশ্বাস জড়িয়ে আছে। যেহেতু এই মুহূর্তটিকে শুভ ধরা হয়, তাই বছর বছর ধরে ঐতিহ্যের কথা মাথায় রেখে এই ট্রেডিংটি চলে আসছে। অনেক হিন্দু বিনিয়োগকারী লক্ষ্মীদেবীর পুজো করে মুহুরাত ট্রেডিং-এ স্টেবল কোনো কোম্পানির শেয়ার কেনেন যাদের বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 

প্রথমে BSE-তে মুহুরাত ট্রেডিং চালু হয়েছিল। তারপরে ধীরে ধীরে NSE-তেও শুরু হয় এই বিশেষ ট্রেডিং। মোটামুটি ১ ঘণ্টা থেকে ৯০ মিনিটের এই ট্রেডিং-এর গুরুত্ব অনেকখানি। বর্তমানে এই বিশেষ ট্রেডিং সেশন নিজের high volume-এর জন্য পরিচিত, এবং এমন অনেক বিনিয়োগকারী আছেন যাঁরা তাঁদের মুহুরাত ট্রেডিং-এর সময়ে করা investment দীর্ঘমেয়াদে ধরে রাখেন এই আশায় যে ভবিষ্যতে সেটি সমৃদ্ধি ও সৌভাগ্য এনে দেবে। 

9

২০২৪ সালের মুহুরাত ট্রেডিং কবে?

BSE ও NSE মুহুরাত ট্রেডিং-এর সময় ঠিক করে। এইবছর ২০২৪ সালে ১ নভেম্বর, শুক্রবার মুহুরাত ট্রেডিং সংঘটিত হবে। এবারে সন্ধে ৬:১৫ থেকে ৭:১৫ অবধি চলবে এই ট্রেডিং সেশন। আসুন এবারের ট্রেডিং সেশনের সময়সূচি জানা যাক –

Pre-open session6:00 pm – 6:08 pm
Muhura trading6:15 pm – 7:15 pm
Post-close session7:30 pm – 7:38 pm
Market close7:40 pm 

মুহুরাত ট্রেডিং-এ কী হয়?

৬০ মিনিট থেকে ৯০ মিনিটের এই সেশনে নিম্নলিখিত কার্যক্রমগুলি ঘটে–

  • Block deal session:  নির্দিষ্ট দামে দুই পক্ষের মধ্যে শেয়ারের কেনাবেচা হয়, এবং এই লেনদেনের সম্মতির কথা এক্সচেঞ্জে জানাতে হয়।
  • Pre-open session:  ৮ মিনিটের এই সময়ে শেয়ার বাজার শেয়ারের দামের সমতা বা ভারসাম্য তৈরি করে। 
  • Regular market session:  এই ১ ঘণ্টার মধ্যেই অধিকাংশ কেনাবেচা চলে। 
  • Call Auction session:  এটি illiquid security-র কেনাবেচার সময়। 
  • Closing session:  এই সময়ে closing price-এ বিনিয়োগকারীরা market order প্লেস করতে পারেন। 

মুহুরাত ট্রেডিং-এর সুবিধা:  

→ নতুন আর্থিক বছর শুরু করার জন্য এই সেশনটিকে শুভ ধরা হয়, যা আপনার সারাবছরের ট্রেডিং-এর মানসিকতাকে পজিটিভিটি দেয়।

→ Muhurat trading-এর জনপ্রিয়তা ও প্রচুর বিনিয়োগকারী ও ট্রেডারদের সক্রিয় অংশগ্রহণের জন্য এই সময়ে সাধারণত liquidity অনেক বেশি থাকে। ফলে ন্যায্য বা উপযুক্ত দামে শেয়ারের কেনাবেচা সহজে হয়। 

→ Muhurat trading-এর আগে আর্থিক উপদেষ্টা বা বিশ্লেষকরা বিশেষ রিসার্চ রিপোর্ট প্রকাশ করেন, যা থেকে মার্কেটের গতিবিধি সম্পর্কে জানা যায় এবং বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। 

Muhurat trading-এর আগে কী কী বিবেচনা করা প্রয়োজন?

→ নিজের রিসার্চ যথাযথ করুন। এই ট্রেডিং সেশন সম্পর্কে যা যা বিশ্লেষণ বা রিপোর্ট প্রকাশিত হয়েছে সেগুলি পড়ুন। 

→ নিজের বিনিয়োগ সম্পর্কে আগে থেকেই পরিকল্পনা করে রাখুন। কোন শেয়ারটি বা কোন সেক্টরের শেয়ারটির উপর নজর রাখবেন তা আগে থেকেই নিশ্চিত করতে হবে। 

→ যেকোনো অন্যান্য ট্রেডিং সেশনে যেমন ঝুঁকি থাকে, এই ক্ষেত্রেও কিছু ঝুঁকি থাকে, সেগুলি আগে থাকতে বিবেচনা করতে হবে। 

→ এই বিশেষ সেশনটিকে শুভ মনে করা হয়, তাই বলে শুধুমাত্র ইমোশনের ভিত্তিতে আকস্মিক কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না।

শেষে বলা যায়, শেয়ার বাজারে সাংস্কৃতিক ঐতিহ্য ও আর্থিক কৌশলের মেলবন্ধন দেখা যায় muhurat trading-এর সময়ে। তবে আপনি শেয়ার বাজারে নতুন বিনিয়োগকারী বা ট্রেডার হয়ে থাকলে আপনার উচিত আগে অভিজ্ঞতা সঞ্চয় করে, মুহুরাত ট্রেডিং-এ মার্কেটের ওঠানামা ভালোভাবে দেখা। কারণ এই সময় ট্রেডিং উইন্ডো মাত্র ১ ঘণ্টার জন্য খোলা থাকে এবং এই সময় বাজার অত্যধিক ভোলাটাইল হতে পারে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading