সাম্প্রতিক সময়ে শেয়ার বাজারে IPO অর্থাৎ Initial Public Offering-এ ইনভেস্টমেন্ট বেশ একটি চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ৯ আগস্ট, ২০২৪, Ola electric-এর IPO এসেছিল এবং লিস্টিং-এর পর প্রথম ১০ দিন বেশ চাঙ্গা ছিল ola electric-এর শেয়ারের দাম, তারপরই দাম পড়তে থাকে। এছাড়াও boAt, OYO, Snapdeal, Mobikwik-এর মতো বেশ কিছু কোম্পানির IPO আসতে চলেছে। IPO-র এই চর্চার পেছনে কারণ সম্ভবত এটা হতে পারে যে মানুষ বেশি পরিমাণে IPO-র দিকে ঝুঁকছে এবং IPO-তে বিনিয়োগে উৎসাহ দেখাচ্ছে।
তবে এখানে বড় যে প্রশ্নটি থেকে যাচ্ছে সেটা হল, নতুন এই IPO গুলোতে বিনিয়োগ করা কি বুদ্ধিমানের বিষয়? আজকের আলোচনায় তাহলে দেখা যাক IPO-তে বিনিয়োগের বিষয়ে খুঁটিনাটি তথ্য এবং আলোচনায় এও আমরা তুলে ধরব যে, কোনো কোনো সময়ে IPO-তে বিনিয়োগ না করে কেন listing অবধি অপেক্ষা করা উচিত?
IPO নিয়ে সাধারণের মধ্যে উৎসাহের কারণ হিসেবে বলা যেতে পারে, যে-কোনো সম্ভাব্য ভালো কোম্পানিতে বিনিয়োগের প্রথম সুযোগ মানুষ হাতছাড়া করতে চান না। তবে সবক্ষেত্রেই প্রাথমিক সুযোগ যে পরবর্তীতে দীর্ঘমেয়াদে ভালো growth potential তৈরি করবে এর কোনো মানে নেই। যেমন Honasa Consumer Ltd-এর উদাহরণই দেখতে পারেন।
মামাআর্থের পেরেন্ট কোম্পানিটি IPO-র সময়ে বেশ শোরগোল ফেললেও listing-এর পর পারফরমেন্স বেশ ওঠানামা করে। আর এটা কোনো এক এবং অদ্বিতীয় উদাহরণ নয়। IPO-তে বিনিয়োগের বিভিন্ন ঝুঁকি সম্পর্কে আরও একবার জানান দেয় এই ঘটনা। শুধু Honasa কেন, নামীদামী কোম্পানি যেমন Nykaa, Zomato, Paytm, Reliance power এদের IPO-র size এবং এর সঙ্গে উত্তেজনা জড়িত থাকলেও দেখা যাবে এরা বরাবর ইস্যু প্রাইস থেকে কম দামে ট্রেড করে আসছে। তাই নামী কোম্পানির বিরাট আকারের IPO সবসময় ভালো ফল করবে এমনটা না-ও হতে পারে। তাহলে কী করা উচিত?
Listing-পরবর্তী সময়ে কোম্পানি সম্পর্কে ধারণা কিছুটা স্বচ্ছ হতে শুরু করে। ফলে কোম্পানির ব্যাপারে আরও ভালোভাবে বোঝা যায়। কারণ একবার listing-এর পর বিনিয়োগকারীরা নিজেরাই কোম্পানির পারফরমেন্স সম্পর্কে ধারণা পেয়ে যান। IPO হয়তো সাময়িক শোরগোল তৈরি করে এবং বিনিয়োগকারী হিসেবে মনে হতেই পারে যে এই সুযোগ হাতছাড়া হলে হয়তো আর বিনিয়োগের সুযোগ আসবে না।
তবে আমাদের শেয়ার বাজারে ইতিমধ্যে অনেক কোম্পানি listed রয়েছে সেগুলোর বৃদ্ধি সম্পর্কে আপনি আগে থেকে বুঝতে পারবেন। সেই কোম্পানিগুলোর অতীতের রেকর্ড রয়েছে আপনার কাছে। ফলে IPO-তে invest না করে listed companyগুলি সম্পর্কে ভালোভাবে জেনে invest করাই বেশি লাভজনক।
আপনি যেটা করতে পারেন সেটা হল, যে কোম্পানিগুলো IPO আনতে চলেছে তাদের একটা তালিকা তৈরি করুন এবং লিস্টিং-এর পর সেগুলোর উপর নজর রাখুন। তাদের মার্কেট পারফরমেন্স দেখুন, আর্থিক উন্নতি দেখুন, ম্যানেজমেন্টের সিদ্ধান্ত দেখুন। এভাবে সিদ্ধান্ত নিলে আপনার কাছে কোম্পানি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য থাকবে।





