মানি মার্কেট হল একটি সংগঠিত লেনদেনের বাজার যেখানে অংশগ্রহণকারীরা স্বল্পমেয়াদি ঋণ সম্পদের কেনাবেচা করে, যার মেয়াদ মূলত ২ বছর বা তার কম। এই মানি মার্কেটে সরকার, ব্যাংক বা অন্য কোনো বড় সংস্থা স্বল্পমেয়াদি সম্পদ বিক্রি করে নিয়মিত ক্যাশ ফ্লোয়ের প্রয়োজন মেটায়। আজকের আলোচনায় আমরা মানি মার্কেট সম্পর্কে বিশদে জানব এবং আরও জানব কীভাবে কাজ হয় এই মার্কেটে। এছাড়াও কোন ধরনের সিকিউরিটির লেনদেন হয় এই মার্কেটে সেই বিষয়েও জেনে নেব।
মানি মার্কেট কী?
স্বল্পমেয়াদি লেনদেনের গুরুত্বপূর্ণ একটি আর্থিক বাজার হল মানি মার্কেট। মানি মার্কেটে কম ঝুঁকিযুক্ত high liquidity-র arthik সম্পদের লেনদেন হয়। এই বাজারের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাৎক্ষণিক নগদের চাহিদা মেটায় এবং এর ফলে অর্থনীতির কার্যপ্রণালী আরও সহজতর হয়।
কীভাবে কাজ হয় মনে মার্কেটে?
সরকার, কর্পোরেশন, আর্থিক প্রতিষ্ঠান এবং একক বিনিয়োগকারীদের পারস্পরিক লেনদেনের মাধ্যমে এই মার্কেটে কার্য পরিচালনা হয়। এবার জেনে নিই কীভাবে এই মার্কেটে অংশগ্রহণকারীরা কাজ করে—
- ঋণগ্রহীতা বা borrower : তাৎক্ষণিক আর্থিক দায়গুলি মেটানোর জন্য সরকার বা কর্পোরেশন শর্ট টার্ম ফান্ডের জন্য মানি মার্কেটে অংশ নেয়। তারা মানি মার্কেট ইন্সট্রুমেন্ট ইস্যু করে অর্থ সংগ্রহ করে।
- মানি মার্কেট ইন্সট্রুমেন্ট : ঋণগ্রহীতা অর্থাৎ সরকার বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান আলাদা আলাদা মেয়াদ, সুদের হার ও ক্রেডিট রেটিং-এর ভিত্তিতে আর্থিক সম্পদ ইস্যু করে থাকে। এই সম্পদগুলির মধ্যে ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, repurchase agreement, certificates of deposits ইত্যাদি থাকে। এইগুলি অত্যধিক লিক্যুইড অর্থাৎ সহজে নগদে রূপান্তর করা যায় এবং কম ঝুঁকিপূর্ণ।
- বিনিয়োগকারী : যে বিনিয়োগকারীরা স্বল্পমেয়াদি বিনিয়োগের সুযোগ নিতে surplus money অর্থাৎ অতিরিক্ত অর্থ বিনিয়োগ করতে চান তাঁরা এই মার্কেটে অংশ নেন। তাঁরা ইস্যু হওয়া আর্থিক সম্পদে বিনিয়োগ করেন। পরিবর্তে তাঁরা রিটার্ন হিসেবে সুদ পেয়ে থাকেন।
- ট্রেডিং : মানি মার্কেট ইন্সট্রুমেন্টগুলি যাতে ইনভেস্টররা মেয়াদ শেষের আগে কেনাবেচা করতে পারেন সেই কারণে সেগুলি সেকেন্ডারি মার্কেট অর্থাৎ এক্সচেঞ্জে ট্রেডিং হয়।
- মানি মার্কেট ফান্ড : মানি মার্কেট ফান্ড কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের থেকে অর্থ সংগ্রহ করে মানি মার্কেট ইন্সট্রুমেন্টে বিনিয়োগ করে। এই ফান্ডগুলি বিনিয়োগকারীদের পরোক্ষভাবে মানি মার্কেটে বিনিয়োগের সুযোগ দেয়।
- নিয়ন্ত্রক ব্যবস্থা : মানি মার্কেট একটি সুনির্দিষ্ট নিয়ন্ত্রক ব্যবস্থার মধ্যে কাজ করে। এই বাজারের নিয়ন্ত্রক সংস্থা সবদিক পর্যবেক্ষণ করে নিয়মকানুন লাগু করে যাতে স্বচ্ছতা বজায় থাকে।
কারা অংশগ্রহণ করে মানি মার্কেটে?
→ সরকার : সরকার প্রায়ই নিজেদের স্বল্পমেয়াদি নগদের প্রয়োজন মেটাতে মানি মার্কেট ইন্সট্রুমেন্ট যেমন ট্রেজারি বিল ইস্যু করে।
→ কর্পোরেশন : বৃহৎ ও ক্ষুদ্র কর্পোরেশনগুলি নিজেদের শর্ট টার্ম ফান্ডিংয়ের জন্য কমার্শিয়াল পেপারের মতো সিকিউরিটি ইস্যু করে অর্থ সংগ্রহ করে যাতে ব্যবসায়িক খরচ, ইনভেন্টরি প্রস্তুত ইত্যাদি খরচ মেটানো যায়।
→ আর্থিক প্রতিষ্ঠান : ব্যাংকের মতো বড় আর্থিক প্রতিষ্ঠান সক্রিয়ভাবে মানি মার্কেটে অংশগ্রহণ করে।
→ একক বিনিয়োগকারী : সাধারণ খুচরো বিনিয়োগকারীও মানি মার্কেটে বিনিয়োগ করতে পারেন। তাঁরা ট্রেজারি বিল, certificate of deposit-এ বিনিয়োগ করতে পারেন বা ব্যাংক কিংবা ইনভেস্টমেন্ট ফার্ম দ্বারা প্রদান করা মানি মার্কেট ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এই বিনিয়োগগুলি সুরক্ষিত এবং স্বল্পমেয়াদের জন্য উপযুক্ত।
মানি মার্কেটের বৈশিষ্ট্য :
অধিক লিক্যুইডিটি : এই মার্কেটের অন্যতম একটি বৈশিষ্ট্য হল এর লিক্যুইডিটি। বিনিয়োগকারীদের স্বল্পমেয়াদে স্থির আয়ের সুযোগ দেয় যার লিক্যুইডিটি অনেক বেশি।
নিশ্চিত বিনিয়োগ : আর্থিক বাজারের সবচেয়ে নিরাপদ বিনিয়োগের মধ্যে একটি হল মানি মার্কেট ইন্সট্রুমেন্টগুলি। যেহেতু এই সিকিউরিটিগুলির ইস্যু হয় অধিক ক্রেডিট রেটিং যুক্ত সংস্থাগুলির দ্বারা এবং এদের রিটার্নের পরিমাণও স্থির থাকে, তাই মূলধন হারাবার সম্ভাবনা থাকে না বললেই চলে।
মানি মার্কেট ফান্ডে বিনিয়োগের আগে কী কী বিষয় বিবেচনা করা প্রয়োজন?
- বিনিয়োগ লক্ষ্য : আপনার বিনিয়োগ লক্ষ্য কি মূলধনের সুরক্ষা, নিয়মিত আয় এইগুলি? তাহলে মানি মার্কেট ফান্ডে আপনি বিনিয়োগ করতে পারেন কারণ এটি স্বল্পমেয়াদে নিশ্চিত আয় দেয়।
- ঝুঁকি : ঝুঁকি নেওয়ার প্রবণতা বুঝে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া উচিত। যদিও সাধারণত মানি মার্কেট ফান্ড কম ঝুঁকির একটি বিনিয়োগ হলেও সামান্য ঝুঁকি থাকেই।
- ফান্ডের পারফরমেন্স : আপনি যে মানি মার্কেট ফান্ডে বিনিয়োগ করতে চান তার ব্যাপারে রিসার্চ করুন এবং ট্র্যাক রেকর্ড দেখুন।
এক্সপেন্স রেশিও : একাধিক মানি মার্কেট ফান্ডের expense ratio-র মধ্যে তুলনা করুন। Expense ratio কম হলে রিটার্ন বেশি হওয়ার সুযোগ থাকে।




