শেয়ার বাজারে সঠিক স্টক বাছাইয়ের কৌশল না জানলে সহজতম বিনিয়োগের উপায় হল মিউচ্যুয়াল ফান্ড। মিউচ্যুয়াল ফান্ডের এই বৈশিষ্ট্যের জন্য বিগত কয়েক বছরে বেশ নজর কেড়েছে এই বিনিয়োগ বিকল্পটি। বিনিয়োগকারীরা দুটি উপায়ে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। প্রথমত, Lump sum অর্থাৎ একবার বিনিয়োগ, এবং দ্বিতীয়ত, SIP অর্থাৎ Systematic Investment Plan। তবে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সময় অনেক বিনিয়োগকারী এই দুই বিকল্পের মধ্যে কোন্ উপায়ে বিনিয়োগ করবেন তা বুঝে উঠতে পারেন না। তবে আপনি যদি এই দুই বিনিয়োগের সম্পর্কে জেনে নেন তাহলে আপনার পক্ষে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। এই দুই পদ্ধতির পার্থক্য সম্পর্কে জানার আগে আমরা SIP ও Lump sum investment কী সেটা জেনে নিই।
Lump sum investment কী?
Lump sum হল মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের একটি মাধ্যম যেখানে আপনাকে one time investment করতে হয়। যেহেতু একেবারেই পুরো amount invest করতে হয় তাই এখানে বেশি পরিমাণ অর্থ জমা করতে হয়। মোটামুটি ১০০০ টাকা থেকে বিনিয়োগ করা যায়। কিন্তু যেহেতু এটি one time investment option তাই অনেকের ক্ষেত্রেই একেবারে বিশাল পরিমাণ অর্থ বিনিয়োগ করা সম্ভব হয় না। আর এখানেই আমরা অন্য আরেকটি বিনিয়োগ বিকল্প নিয়ে কথা বলব। সেটি হল SIP।
SIP investment কী?
নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট অ্যামাউন্ট জমা করা হয় SIP-র মাধ্যমে। SIP প্রতি সপ্তাহে, মাসে, তিন মাস অন্তর বা বছরে একবার জমা করা যায়। SIP আপনি ১০০ টাকা থেকেও শুরু করতে পারেন। SIP-র মাধ্যমে বিনিয়োগে cost average-এর সুবিধা পাওয়া যায়। অর্থাৎ মার্কেট যখন ঊর্ধ্বমুখী থাকে তখন আপনি কম ইউনিট পান কিন্তু মার্কেট ডাউন থাকলে বেশি ইউনিট কেনার সুযোগ পাওয়া যায়, ফলে cost average হয়ে যায়। SIP-তে যেহেতু প্রতি মাসে ইনভেস্টমেন্ট হচ্ছে তাই মার্কেটের পরিস্থিতি আপনাকে দেখতে হচ্ছে না, আপনি ভিন্ন ভিন্ন সময়ে SIP-র মাধ্যমে ইনভেস্ট করছেন।
SIP ও Lump sum নিয়ে বিভ্রান্তি
নতুন বিনিয়োগকারীরা অনেক সময়ই বুঝে উঠতে পারেন না এই দুই পদ্ধতির মধ্যে কোনটি বাছবেন। দুটি বিনিয়োগেরই নিজস্ব সুবিধা অসুবিধা আছে। যেমন SIP- র মাধ্যমে বিনিয়োগে cost-এর average করা সম্ভব অর্থাৎ ডাউন মার্কেটে বেশি ইউনিট এবং আপ মার্কেটে কম ইউনিট কেনা যায়। অন্যদিকে lump sum বিনিয়োগ ক্রমাগত উঠতে থাকা মার্কেটে ভালো রিটার্ন দেয়। এবং আপনি যদি Nifty 50-র দীর্ঘমেয়াদের রিটার্ন দেখেন, তাহলে দেখা যাবে SIP ও Lump sum আলাদা আলাদা পারফর্ম করেছে। আর দেখা যাবে কোনোটাই ধারাবাহিকভাবে সবসময় একটার থেকে অন্যটা outperform করেনি। কখনও SIP ভালো ফল করেছে, কখনও lump sum। এর কারণ হল বাজার পরিস্থিতি ও বাজার অস্থিরতা।
ফলে এমন হতেই পারে যে lump sum বিনিয়োগের পর মার্কেট ব্যাপকভাবে correction হল। এইরকম পরিস্থিতিতে যদি আপনি lump sum না করে SIP করতেন তাহলে average buying price অনেকটাই কম পড়ত। অর্থাৎ এটা স্পষ্ট যে, নিম্নমুখী বাজার পরিস্থিতিতে একই দামে আপনি বেশি ইউনিট কিনতে পারবেন যদি SIP investment করেন। আবার উল্টোটা যদি দেখা হয় যে, কোভিড পরবর্তী মার্কেটে যখন মার্কেট হু হু করে উঠছিল সেইসময় যদি আপনি Lump sum investment করতেন তাহলে সেটা SIP-র তুলনায় ভালো রিটার্ন জেনারেট করত।
বিনিয়োগকারীরা কী করবেন?
বিনিয়োগকারীর বিনিয়োগ সিদ্ধান্ত নির্ভর করবে তাঁর cash flow-এর ওপর। যেমন, যদি কোনো চাকুরিজীবী মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান তাহলে তাঁর পক্ষে একেবারে lump sum বিনিয়োগ করা সম্ভব নয়। তিনি SIP-র মাধ্যমে যদি বিনিয়োগ করেন তাহলে তাঁর আর্থিক কোনো চাপও করবে না, এবং একটি সুন্দর বিনিয়োগের নিয়ম তৈরি হবে।
আর যদি কোনো বিনিয়োগকারীর lump sum অর্থ থেকে থাকে তাহলে SIP ইনভেস্টমেন্ট থেকে একেবারে টাকা জমা করা বেশি ভালো সিদ্ধান্ত হবে।
সুতরাং বিনিয়োগকারীরা দেখবেন
1. অ্যামাউন্ট : যাঁরা চাকরি করেন তাঁদের জন্য SIP ভালো বিকল্প, আর যাঁদের কাছে ব্যাংক অ্যাকাউন্টে lump sum অর্থ এমনিই পড়ে আছে, তাঁরা lump sum invest করতে পারেন। কারণ ব্যাংকের ইন্টারেস্ট কম হওয়ায় যদি এমনিই ব্যাংকে টাকা ফেলে রাখেন, তাহলে আপনার final corpus কমে যেতে পারে।
2. আর্থিক লক্ষ্য : অবসর পরিকল্পনা, সন্তানের উচ্চশিক্ষা, বা ভবিষ্যতে ভালো অর্থ সঞ্চয় করতে চাইলে চোখ বন্ধ করে SIP বিনিয়োগ করতে পারেন। কিন্তু যদি আপনার lump sum অর্থ ইক্যুইটিতে ইনভেস্ট করে সেভিংস অ্যাকাউন্ট থেকে অনেক ভালো রিটার্ন পেতে চান তাহলে lump sum বিনিয়োগ করতে পারেন।
3. ফান্ডের ধরন : ইক্যুইটি ফান্ড বেশি ভোলাটাইল। এই কারণে ইক্যুইটি ফান্ডে বিনিয়োগের আদর্শ বিকল্প হল SIP। কারণ SIP-তে cost average-এর সুবিধা থাকায় ফান্ডের ভোলাটিলিটি ইনভেস্টমেন্টে প্রভাব ফেলে না। অন্যদিকে debt fund তুলনায় কম ভোলাটাইল। বাজারের অস্থিরতা debt fund-এ কম প্রভাব ফেলে। সেই কারণে debt fund-এ SIP ও lump sum-এর রিটার্ন মোটামুটি সমান।
অর্থাৎ আলোচনা শেষে বলা যায়, প্রতিটি বিনিয়োগকারীর নিজের নিজের বিনিয়োগ লক্ষ্য, বিনিয়োগের পরিমাণ, কোথায় বিনিয়োগ করবেন ইত্যাদি বুঝে SIP নাকি lump sum বিনিয়োগ করবেন সেই সিদ্ধান্ত নেওয়া উচিত।




